Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, October 18
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | টেকনাফে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

টেকনাফে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত25/06/2026 চট্টগ্রাম No Comments1 Min Read
টেকনাফে যৌথ অভিযানে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার):

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের  সহযোগিতায় পরিচালিত একটি যৌথ অভিযান চালিয়ে থাইল্যান্ডে উত্পাদিত এবং মায়ানমার থেকে পাচারকৃত প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের নিরাপত্তা বজায় রাখা, চোরাচালান রোধ এবং দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ কারেন্ট  জাল প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বেশ কিছু সময় ধরে কাজ করে আসছে। এর অংশ হিসেবে, গত দুই  মাসেরও বেশি সময় ধরে একটি সংঘবদ্ধ অপরাধী দলের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল বিজিবির গোয়েন্দা সদস্যরা।

গোপন তথ্য অনুযায়ী, মায়ানমার থেকে আসা বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল টেকনাফ সদর এলাকার লামার বাজারের  বিভিন্ন গুদামে অবরোধ করে রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক দলের নির্দেশনায় যৌথ অভিযান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

২৫ জুন বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বিজিবি, নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের সমন্বয়ে গঠিত অভিযান দল লামার বাজার এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরে সকাল ৮টা ২০ মিনিটের সময় বাজারের চারটি গুদামে একসাথে অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে গুদামগুলির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা মোট ৪ লাখ ৯৮ হাজার ৭৫০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এ জালগুলি থাইল্যান্ডে তৈরি এবং মায়ানমার থেকে অবৈধভাবে দেশের ভেতরে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

বিজিবি জানিয়েছে, এ ধরণের কারেন্ট জাল বাংলাদেশের মৎস্যসম্পদ, বিশেষ করে মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই অবৈধ কারেন্ট জাল বের করা এবং পাচার রোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

উদ্ধারকৃত কারেন্ট জাল প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হোসেন চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, বিজিবি এবং নৌ-পুলিশের প্রতিনিধিদের  উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেছেন, সীমান্ত অঞ্চলে চোরাচালান রোধ এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় বিজিবির কার্যক্রম ভবিষ্যতেও চলতে থাকবে।

টেকনাফ যৌথ অভিযান

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.