Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | নাসিরনগরের শতবর্ষী মহাখাল সেতু ঝুঁকিপূর্ণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

নাসিরনগরের শতবর্ষী মহাখাল সেতু ঝুঁকিপূর্ণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

By দৈনিক নবদিগন্ত15/06/2026 চট্টগ্রাম No Comments1 Min Read
নাসিরনগরের শতবর্ষী মহাখাল সেতু ঝুঁকিপূর্ণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরাইল-নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে নির্মিত শতবর্ষী সেতুটি এখন মারাত্মক ঝুঁকির সম্মুখীন।

নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের মহাখাল খালের উপরে নির্মিত এই সেতুটি দীর্ঘকাল ধরে বেহাল অবস্থায় রয়েছে, তবুও প্রতিদিন অনেক গাড়ি ও সাধারণ নাগরিক জীবনের ঝুঁকি নিয়ে এটি ব্যবহার করছেন।

স্থানীয়দের অভিযোগ, সেতুর মাঝখানে বিভিন্ন আকারের অনেক ফাটল তৈরি হয়েছে। তার দু’পাশে অংশও ভেঙে গেছে। ডেকে এবং রেলিংয়ে বেশ কিছু বড় গর্তও তৈরি হয়েছে। কংক্রিট উঠে গিয়ে রড বের হয়ে গেছে। এর ফলে সেতুর মূল গঠন দুর্বল হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচল কালে সেতুটি তোল পাড় করছে এবং কেঁপে উঠছে।

দুর্ঘটনা প্রতিরোধের জন্য একটি অস্থায়ী মিনি সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেটির অবস্থা নিতান্তই উদ্বেগজনক। সেতুর নিচের মাটি সরে যাওয়ায় সেটিও এখন বিপজ্জনক হয়ে উঠেছে। তাই মূল সেতুর ক্ষতি হলে বিকল্প ব্যবহারের সুযোগও থাকবে না বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের মধ্যে হাজার হাজার মানুষ যাতায়াত করছেন। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে।

বেণীপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নাজমুল হাসান বলেন, এই সেতু দিয়েই আমাদের সন্তানরা স্কুলে যেতে হয়। প্রতিদিন উদ্বেগে থাকি, কখন জানি সেতুটি ভেঙে পড়ে। ট্রাক ও বাস সেতুর উপরে উঠলে মনে হয় যে এটি এখনিই ধসে পড়বে।

সিএনজি চালক কুদ্দুস মিয়া বলেন, যাত্রী নিয়ে সেতুর উপরে উঠতে ভয় লাগে। গর্তগুলোর কারণে চাকা আটকে যাওয়ার মতো পরিস্থিতি হয়। বেশ কয়েকবার ছোটখাট দুর্ঘটনাও ঘটেছে।

এলাকাবাসীরা জানায়, নাসিরনগরের সঙ্গে সরাইল এবং হবিগঞ্জের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এই সেতু। এটি ভেঙে পড়লে উপজেলার প্রায় চার লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হবে। কৃষিপণ্য পরিবহন, রোগী আনা-নেওয়া, ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে ভোগান্তি সৃষ্টি হবে।

তারা দ্রুত এই পুরনো সেতুর সংস্কার অথবা একটি নতুন টেকসই সেতু নির্মাণের জন্য আবেদন জানিয়েছেন। একই সাথে ঝুঁকিপূর্ণ সেতুর বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর আকর্ষণ করেছেন।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি নতুন এখানে এসেছি, সেতুটি সম্পর্কে জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখনই নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করবো।

নাসিরনগর

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.