Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
  • পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার
  • ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন
  • নলডাঙ্গায় ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ‎কয়রায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, নিন্দা জানিয়ে উপজেলা জামায়াতের বিবৃতি
  • নাটোরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ, নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়নের দাবি
  • নলডাঙ্গায় সম্পত্তি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | বরিশাল | বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার নিয়ে অনিয়মের অভিযোগ

বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার নিয়ে অনিয়মের অভিযোগ

By দৈনিক নবদিগন্ত15/06/2026 বরিশাল No Comments2 Mins Read
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার নিয়ে অনিয়মের অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এম এইচ কামাল, বাকেরগঞ্জ (বরিশাল):

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য নিম্নমানের খাবার পরিবেশনসহ দুর্নীতি ও অনিয়মের বিষয়ে অভিযোগ উঠেছে।

হাসপাতালের ভর্তি রোগী এবং তাদের পরিবার সূত্রে জানা গেছে, সরকারীভাবে নির্ধারিত খাবারের মান এবং পরিমাণের চেয়ে অত্যন্ত নিম্নমানের এবং অপ্রতুল খাবার সরবরাহ করা হচ্ছে।
রবিবার (১৪ জুন) স্থানীয়ভাবে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করার সময় ভর্তি রোগী এবং তাদের স্বজনদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, তারা খাবারের পুষ্টিমান এবং মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

রোগীদের অভিযোগ, খাবারের মান কখনও কখনও এত খারাপ হয়ে যায় যে তা খাওয়ার উপযোগী হয় না। গত সাত দিনের বেশি সময় ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামের বাসিন্দা নুর আলম শেখ মন্তব্য করেন, “প্রতিদিন একই জাতের খাবার দেওয়া হচ্ছে। খাবারের মান মোটেও সন্তোষজনক নয়। তাই আমাদের বাইরে থেকে খাবার কিনে খেতে হয়।”

রোগীদের আত্মীয়স্বজন অভিযোগ করেছেন, সরকারের পক্ষ থেকে খাদ্যের জন্য বরাদ্দ থাকা সত্ত্বেও সঠিকভাবে তা ব্যবহার করা হচ্ছে না। একটি অসাধু চক্র এবং ঠিকাদারির  সাথে সখ্যতা বজায় রেখে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। তাদের অভিযোগ, উচ্চ মানের চিকন চালের (মিনিকেট) ভাত সরবরাহের জন্য বলা হলেও রোগীদের নিম্নমানের চালের ভাত দেওয়া হচ্ছে।

তাছাড়া, খোলা পাম তেল, খোলা মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া ব্যবহার করে রান্না করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মচারী নাম প্রকাশে অনিচ্ছুক অবস্থায় জানিয়েছেন, একজন রোগীর জন্য খাবারের বরাদ্দ ১৭৫ টাকা নির্ধারিত। সকালে ডিম, কলা এবং পাউরুটি প্রদান করা হয়। যেদিন রোগীদের খাবারের তালিকা প্রস্তুত করা হয়, সেই তালিকা অনুযায়ী নির্ধারিত পরিমাণের তুলনায় অনেক কম খাবার সরবরাহ করা হয়।

স্থানীয় জনগণ বলছেন, অসুস্থ রোগীদের জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত জরুরি। কিন্তু খাদ্য সরবরাহে অনিয়মের কারণে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তারা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তৎক্ষণাৎ হস্তক্ষেপের দাবি করেছেন।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তারের সঙ্গে কথা বললে তিনি জানান, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা না করে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।”

বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহী জানান, তিনি পূর্বে বিষয়টি জানতেন না। তিনি এখন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

বাকেরগঞ্জ

Keep Reading

1 Min Read

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

2 Mins Read

পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার

1 Min Read

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকা 15/09/2026

পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার

15/09/2026

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

15/09/2026

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন

15/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.