Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | আন্তর্জাতিক | সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকলে “আপনার সরকারকে বলুন”

সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকলে “আপনার সরকারকে বলুন”

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত27/05/2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
সরকারের বিরুদ্ধে অভিযোগ থাকলে "আপনার সরকারকে বলুন"
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

সৌরভ দত্ত, বিশেষ প্রতিনিধি :

১ জুন থেকে সকল মহিলারা রাজ্যে সরকারি বাসে বিনামূল্যে চড়ার সুযোগ পাবেন। তবে এরপর ধীরে ধীরে ‘কার্ড’ পদ্ধতি চালু হবে। ওই কার্ড দেখালে বিনামূল্যে বাসে যাত্রা করা যাবে। আজ সাংবাদিকদের সামনে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ তথ্য জানালেন।

কেন সরকার এই কার্ড ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে, সেই কারণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ডোমকলে অনেক পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, যা তার সরকার মেনে নেবে না। এছাড়া, যদি কোনো পুরুষ বোরখা পরিধান করে বাসে চড়েন, সেটি বাসের কন্ডাক্টর বা চালকের পক্ষে যাচাই করা সম্ভব নয়, এমনটিও জানান শুভেন্দু। এই কারণে সরকার কার্ড তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। এভাবেই ‘কারচুপি’ নির্মূলের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু ফ্রি বাসের ক্ষেত্রেই নয়, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও ‘স্ক্রুটিনি’ করে প্রকল্পের অর্থ বিতরণ হবে বলে তিনি জানান।

এছাড়া তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, ভারতীয়দেরই এসব প্রকল্পের সুবিধা দেওয়া হবে। অবৈধ বাংলাদেশীরা কোনও ভারতীয় প্রকল্পের সুবিধা পাবেন না। মনে রাখতে হবে, রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার পরিষেবা ১ জুন থেকে চালু হচ্ছে। এই সুবিধা কার্যকর করতে পরিবহণ দফতর একটি বিশেষ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। ‘পিঙ্ক কার্ড’ হবে বিনামূল্যের যাত্রার মূল প্রমাণপত্র।

এই পরিকল্পনার আওতায়, মহিলারা বাসে উঠলে পিঙ্ক কার্ড দেখালে কন্ডাক্টরদের পক্ষ থেকে তাঁদের জন্য শূন্য টাকার টিকিট দেওয়া হবে। তবে যতক্ষণ পর্যন্ত কার্ডগুলো বিতরণ সম্পন্ন হচ্ছে না, ততদিন ভোটার কার্ড, আধার কার্ড অথবা রাজ্যের বাসিন্দা প্রমাণকারী অন্য কোনও বৈধ পরিচয়পত্র দেখালে বিনামূল্যে যাতায়াত সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে।

পিঙ্ক কার্ড তৈরির নিয়মগুলি এখনও চূড়ান্ত হয়নি। আপাতত খবর অনুযায়ী, বিডিও, এসডিও অফিস এবং পৌরসভাগুলির মাধ্যমে এটি বিতরণ করা হবে বলে জানা গেছে। সরকার পরিবর্তনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘মা-ক্যান্টিন’ প্রকল্পটি বন্ধ হয়ে যাবে বলে বিতর্ক ছিল।

তবে আজ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু এই প্রকল্প অব্যাহত থাকার কথা জানিয়েছেন। বরং এই ক্যান্টিনে সপ্তাহে দুদিন মাছ পরিবেশন করা হবে।
নতুন সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তা সরাসরি জানানোর ব্যবস্থা করা হচ্ছে। সেই অনুযায়ী সরকার একটি নম্বর চালু করতে যাচ্ছে। এই উদ্যোগের নাম ‘আপনার সরকারকে বলুন’। এই নামটি বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ঠিক করেছেন বলে শুভেন্দু জানিয়েছেন।

অভিযোগ সরকার

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.