মো: আল-মাহফুজ শাওন:
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার খুলনা সদর থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা শফিকুল আলম তুহিনের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
নেতৃবৃন্দ বলেন, শফিকুল আলম তুহিন দীর্ঘদিন ধরে দলের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে তার অবদান ও নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টিও তারা স্মরণ করেন।
তারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেবেন।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
