Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | চালক সংকটে ৬ মাস বন্ধ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স, বাড়ছে রোগীদের দুর্ভোগ

চালক সংকটে ৬ মাস বন্ধ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স, বাড়ছে রোগীদের দুর্ভোগ

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত26/04/2026 খুলনা No Comments2 Mins Read
চালক সংকটে ৬ মাস বন্ধ কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স, বাড়ছে রোগীদের দুর্ভোগ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: আল-মাহফুজ শাওনঃ

চালক সংকটের কারণে টানা ছয় মাস ধরে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্স গ্যারেজে পড়ে রয়েছে। এতে জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, একমাত্র চালক মোঃ আব্দুল মজিদকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করার পর থেকে নতুন কোনো চালক নিয়োগ দেওয়া হয়নি। ফলে অ্যাম্বুলেন্স দুটি অচল হয়ে পড়ে আছে। বর্তমানে সীমিত পরিসরে সেবা দিতে আউটসোর্সিং ভিত্তিতে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ড্রাইভারকে ব্যবহার করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এদিকে, জাইকার অর্থায়নে পাওয়া আরও একটি অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে অচল অবস্থায় গ্যারেজে পড়ে রয়েছে। গাড়ির চালক ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের ব্যবস্থা না থাকায় সেটিও চালু করা সম্ভব হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উপজেলা সদর থেকে হাসপাতালের দূরত্ব ১৪ কিলোমিটার এবং দক্ষিণ বেদকাশী থেকে প্রায় ৩৪ কিলোমিটার। তাই জনস্বার্থে জাইকার অ্যাম্বুলেন্সটি উপজেলা পরিষদের তত্ত্বাবধানে সদরে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে জরুরি সেবা সহজলভ্য হয়।

উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহাম্মেদ বলেন, “দরিদ্র রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে যেতে হয়, যা প্রায় ১১০ কিলোমিটার দূরে। এ অবস্থায় অ্যাম্বুলেন্সই একমাত্র ভরসা। কিন্তু চালক না থাকায় গাড়িগুলো গ্যারেজে পড়ে থাকায় মানুষ চরম ভোগান্তিতে পড়ছে।”

ভুক্তভোগীরা জানান, অ্যাম্বুলেন্সগুলো সচল থাকলে কম খরচে দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যেত। কিন্তু দীর্ঘদিন ধরে চালক সংকটের কারণে গাড়িগুলো অকেজো থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম বলেন, “আগে এখানে অ্যাম্বুলেন্সের চালক ছিল, তবে বদলির পর প্রায় ছয় মাসেও নতুন কাউকে পদায়ন করা হয়নি।”

খুলনা স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান জানান, “অনেক চালক অবসরে যাওয়ায় খুলনার কয়েকটি উপজেলায় চালক সংকট তৈরি হয়েছে। অন্য জেলায় নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও খুলনায় কিছু জটিলতার কারণে এখনো শুরু হয়নি। তবে দ্রুত সমাধানে আমরা কাজ করছি এবং কয়রার মতো দুর্গম এলাকায় বিশেষ বিবেচনায় চালক দেওয়ার চেষ্টা থাকবে।”

স্থানীয়দের দাবি, দ্রুত চালক নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্স সেবা সচল করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

কয়রা খুলনা হাসপাতাল

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

নাব্যতা সংকট নিরসন হলে মোংলা বন্দরে গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানি বাড়বে: চেয়ারম্যান

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.