Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ
  • বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস
  • নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
  • যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
  • নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা: উৎপাদন খরচ তুলতে হিমশিম
  • পত্নীতলায় আবারও সড়ক দুর্ঘটনা, আহত ৫
  • রূপগঞ্জে জামদানি বুনন প্রশিক্ষণের উদ্বোধন
  • রাতের আঁধারে ডাকাত আতঙ্ক, গুলিতে আহত তমিজ উদ্দিন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রংপুর | বর্ষার আগে আতঙ্কে কুড়িগ্রামের নদীপাড়, ভাঙনের হুমকিতে হাজারো পরিবার

বর্ষার আগে আতঙ্কে কুড়িগ্রামের নদীপাড়, ভাঙনের হুমকিতে হাজারো পরিবার

By দৈনিক নবদিগন্ত23/04/2026 রংপুর No Comments2 Mins Read
বর্ষার আগে আতঙ্কে কুড়িগ্রামের নদীপাড়, ভাঙনের হুমকিতে হাজারো পরিবার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার:

বর্ষা মৌসুম ঘনিয়ে আসতেই কুড়িগ্রামের নদীপাড়ের মানুষ আবারও ভাঙনের শঙ্কায় দিন গুনছেন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধর নদীর তীরজুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার চিত্র।

গত বর্ষায় নদীভাঙনে প্রায় দুই হাজার পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছে। চলতি বছরও কয়েক হাজার পরিবার একই ঝুঁকির মুখে রয়েছে। অনেকেই আগাম সতর্কতায় ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন, আবার যাদের যাওয়ার কোনো জায়গা নেই তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

সরেজমিনে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় দেখা গেছে, গত বছরের ভাঙনের ক্ষত এখনো স্পষ্ট। নদীপাড়জুড়ে ভাঙনের চিহ্ন, পরিত্যক্ত ভিটা আর স্থানান্তরিত বসতঘরের দৃশ্য যেন প্রতি বছরের পুনরাবৃত্তির সাক্ষী। জেলার প্রায় ৩০০ কিলোমিটার অরক্ষিত নদীতীরজুড়ে একই পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙন শুরু হলে তড়িঘড়ি কিছু উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘমেয়াদি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় না। ফলে একই দুর্ভোগ বারবার ফিরে আসে।

বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা লেবু মিয়া ও আফসার আলী জানান, গত কয়েক বছরে তাদের গ্রামে প্রায় ৫০০ পরিবার নদীগর্ভে বিলীন হয়েছে। এবারও শতাধিক পরিবার ভাঙনের মুখে রয়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে বসতভিটার পাশাপাশি ফসলি জমি, যাত্রাপুরহাট এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জেলার ১৬টি নদ-নদীর মধ্যে পাঁচটি প্রধান নদী ভাঙনপ্রবণ। এসব নদীর দুই তীরের মোট দৈর্ঘ্য প্রায় ৩৭৪ কিলোমিটার, যার মধ্যে ৩০৮ কিলোমিটারই অরক্ষিত।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, আসন্ন বর্ষায় ঝুঁকিপূর্ণ এলাকায় অস্থায়ী ভাঙনরোধে এক লাখ জিওব্যাগ বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সেগুলো দ্রুত ব্যবহার করা হবে।

এদিকে নদীপাড়ের মানুষ বলছেন, অস্থায়ী নয়—স্থায়ী সমাধানই এখন সময়ের দাবি। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে আসন্ন বর্ষায় নতুন করে হাজারো পরিবার গৃহহীন হয়ে পড়বে এবং বিলীন হবে বসতভিটা, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা।

কুড়িগ্রাম নদী ভাঙন বর্ষা

Keep Reading

2 Mins Read

স্বামীর বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ, পরিবারের দাবি ‘হত্যা’

4 Mins Read

ঠাকুরগাঁওয়ে যে বিশ্ববিদ্যালয়ের জন্য সাড়ে ৩ লাখ মানুষ স্বাক্ষর করেছিলেন

2 Mins Read

নাগেশ্বরীতে ছাত্র ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক কারাগারে

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ

ঢাকা 14/09/2026

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস

14/09/2026

নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

14/09/2026

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.