Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ
  • বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস
  • নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
  • যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
  • নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও দামে হতাশ কৃষকরা: উৎপাদন খরচ তুলতে হিমশিম
  • পত্নীতলায় আবারও সড়ক দুর্ঘটনা, আহত ৫
  • রূপগঞ্জে জামদানি বুনন প্রশিক্ষণের উদ্বোধন
  • রাতের আঁধারে ডাকাত আতঙ্ক, গুলিতে আহত তমিজ উদ্দিন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | সারা দেশ | বেরোবি হলে ধারাবাহিক চুরি: ৫ নিরাপত্তা প্রহরী বদলি

বেরোবি হলে ধারাবাহিক চুরি: ৫ নিরাপত্তা প্রহরী বদলি

By দৈনিক নবদিগন্ত21/04/2026 সারা দেশ No Comments2 Mins Read
বেরোবি হলে ধারাবাহিক চুরি: ৫ নিরাপত্তা প্রহরী বদলি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ আলমগীর হোসাইন | স্টাফ রিপোর্টারঃ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর শহীদ মুখতার ইলাহী হলে একের পর এক চুরির ঘটনার প্রেক্ষিতে পাঁচজন নিরাপত্তা প্রহরীকে বদলি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের অভিযোগ এবং তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রশাসনের কাছে আবেদন করা হলে নিরাপত্তা ব্যবস্থায় এ পরিবর্তন আনা হয়।

সম্প্রতি হলে প্রায় দেড় লাখ টাকার একটি নেটওয়ার্ক সুইচ, ডাইনিংয়ের কড়াই, চাল ও তেল চুরির ঘটনা ঘটে। পাশাপাশি শিক্ষার্থীদের সাইকেল ও ল্যাপটপ চুরির অভিযোগও ওঠে। এসব ঘটনার তদন্তে নিরাপত্তা প্রহরীদের দায়িত্বে গাফিলতির বিষয়টি উঠে আসে। একই সঙ্গে হলে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

তদন্ত প্রতিবেদনে জানা যায়, গত ১৬ মার্চ রাত পৌনে ১০টার দিকে হঠাৎ হলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আইসিটি সেলের টেকনিশিয়ান এসে দ্বিতীয় তলার সংযোগ বক্স থেকে একটি সুইচ চুরি হওয়ার বিষয়টি শনাক্ত করেন। পরদিন সন্ধ্যায় হলের নিচতলার ১০২ নম্বর কক্ষের সামনে একটি পুরোনো লুঙ্গিতে মোড়ানো অবস্থায় সুইচটি উদ্ধার করা হয়।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, ডিউটিতে নিয়োজিত থাকা সত্ত্বেও কয়েকজন নিরাপত্তা প্রহরী নির্ধারিত স্থানে উপস্থিত ছিলেন না। বিশেষ করে একজন প্রহরী নির্ধারিত সময়ের আগেই হলে প্রবেশ করে বিভিন্ন তলায় ঘোরাফেরা করছিলেন, অন্যদিকে আরেকজন দায়িত্বকালীন সময়ে অনুপস্থিত ছিলেন। তাদের দেওয়া বক্তব্যের সঙ্গে ভিডিও ফুটেজের কোনো মিল পাওয়া যায়নি। এমনকি ঘটনার সময় হলের প্রধান ফটকও অরক্ষিত ছিল।

দায়িত্বে চরম অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই প্রহরীকে অযোগ্য হিসেবে বিবেচনা করে তদন্ত কমিটি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দক্ষ জনবল নিয়োগ, আধুনিক সিসিটিভি স্থাপন এবং ইন্টারনেট সংযোগ বক্সে নিরাপদ লকিং সিস্টেম নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।

বদলি হওয়া পাঁচ নিরাপত্তা প্রহরী হলেন মো. মুর্তজা আলী, মো. মজিদ সরকার, মো. রাজ্জাক মিয়া, মো. শাহীন বেগ এবং মো. মনোয়ার হোসেন প্লাবন। তাদের আবাসিক হল থেকে সরিয়ে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখায় পাঠানো হয়েছে।

অন্যদিকে, তাদের স্থলাভিষিক্ত হিসেবে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা থেকে শহীদ মুখতার ইলাহী হলে দায়িত্ব পেয়েছেন মো. নাজমুল হক, মো. আতাউর রহমান, মো. আব্দুল ওয়াহেদ শামীম, মো. মাহমুদ আলম টিপু এবং মো. আনিসুল হক।

চুরি নিরাপত্তা বেরোবি

Keep Reading

1 Min Read

মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ

1 Min Read

নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

1 Min Read

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

Add A Comment
Leave A Reply

আরোও পড়ুন

মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ

ঢাকা 14/09/2026

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস

14/09/2026

নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

14/09/2026

যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.