মো: আল হাসান
জয়পুরহাট জেলা প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটে জনপ্রিয় টেলিভিশে একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন হয়েছে। ২৬ বছর শেষ করে ২৭ বছরে পদার্পণ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে জয়পুরহাট প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, নাগরিক পার্টি এনসিপির জেলা সহকারী সেক্রেটারী মো:ওমর আলী বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন,জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক (আনু), জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, একুশে টেলিভিশনের জয়পুরহাট প্রতিনিধি এস এম শফিকুল ইসলামসহ প্রমূখ।
বক্তারা এসময় বলেন, একুশ মানে মুক্ত চিন্তার খোলা জানালা। দেশ স্বাধীনের পর দেশের সর্ব প্রথম বেসরকারি টেলিভিশন হচ্ছে একুশে টিভি। নিরপেক্ষ, সাহসী ও আলোচিত সব সংবাদ প্রচার করে সবার কাছে আস্থার জায়গা করে নেয় একুশে টিভি। পরে প্রতিষ্ঠার ২৭ বছর পদার্পণে একুশে টিভির সমৃদ্ধি ও উত্তরোত্তর মঙ্গল কামনা করে কেক কাটেন অতিথিরা।
