Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
  • পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার
  • ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন
  • নলডাঙ্গায় ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ‎কয়রায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, নিন্দা জানিয়ে উপজেলা জামায়াতের বিবৃতি
  • নাটোরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ, নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়নের দাবি
  • নলডাঙ্গায় সম্পত্তি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Tuesday, September 15
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | রাজশাহী | পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার

পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার

By দৈনিক নবদিগন্ত15/09/2026 রাজশাহী No Comments2 Mins Read
পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মো: সুজন আহম্মেদ ,(পাবনা) ভাঙ্গুড়া প্রতিনিধি:

পাবনার ফরিদপুরে বড়াল নদীর তীর থেকে ১৩ বছর বয়সী শিশু সাকিবের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়েরের পর তদন্তে জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত সাকিবের চালিত ব্যাটারিচালিত অটোভ্যানটি ও উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার ডেমরা ইউনিয়নের মাজাট গ্রামের মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাজাট কবরস্থানের মাঝামাঝি, জব্বার মোল্লার জমি সংলগ্ন বড়াল নদীর তীরে পানিতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি পানি থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশের প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় গুরুতর আঘাত ও খুলি ভাঙার চিহ্ন এবং নাক-মুখে রক্তের দাগ পাওয়া যায় বলে জানা গেছে।

নিহত সাকিবের বাবা মো. হারিজ উদ্দিন (৩৬) অভিযোগ করেন, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তার ছেলেকে হত্যা করে মরদেহ নদীর তীরে ফেলে রেখে তার চালিত অটোভ্যানটি নিয়ে যায়। এ ঘটনায় তার অভিযোগের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর ফরিদপুর থানায় মামলা নম্বর-০৮, ধারা ৩০২/২০১/৩৯৪/৩৪ পেনাল কোডে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইমন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনিয়ে নেওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি উদ্ধার করা হয়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মাসুদ   বলেন গ্রেফতারকৃত আসামিকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।  তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে  ওসি মনজুরুল আলম মাসুদ ।

পাবনা ফরিদপুর

Keep Reading

1 Min Read

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

1 Min Read

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

1 Min Read

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঢাকা 15/09/2026

পাবনার ফরিদপুরে শিশু সাকিব হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, অটোভ্যান উদ্ধার

15/09/2026

ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

15/09/2026

বাকেরগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের উপজেলা কমিটি গঠন

15/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.