এরশাদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাধ্যমিক স্তরের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় থাকা নালঘর উচ্চ বিদ্যালয়ে উদযাপন হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)।
২৬আগষ্ট (বুধবার) সকালে বিদ্যালয় ক্যাম্পাসে তৈরি মসজিদে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবদুস ছাত্তার মজুমদার, মোঃ তহিদুল ইসলাম মজুমদার, বাবু ভূবন কুমার সিংহ, সহকারী শিক্ষক মোঃ নুর আমিন, মোঃ সোহানুর রহমান, মোসাঃ হালিমা আক্তার, মোঃ একরামুল হক, মোঃ ফয়সাল আহমেদ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ আবদুর রাজ্জাক সহ কর্মচারীগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মামুন হোসেন ঈদে মিলাদুন্নবী (সাঃ)এর সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে মহানবী (সা. )-এর জীবন, কর্ম ও আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন। এসময় তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ঈদে মিলাদুন্নবী (সাঃ)এর সকল গুণাবলী আমাদের অনুসরণ ও পালন করতে হবে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূৰ্ণ দিন এই ঈদে মিলাদুন্নবী, যেদিন জন্মগ্রহণ করেছিলেন হযরত মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মহৎ দিনটির সকল তাৎপর্য মেনে চলবো।
পরে অনুষ্ঠানে নাতে রাসুল পাঠ, বক্তব্য, দোয়া মুনাজাত ও ঈদে মিলাদুন্নবী (সাঃ)এর কয়েকটি বই মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

