রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীর) প্রতিনিধিঃ
শ্যামনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. সাফিউল ইসলাম পাটোয়ারীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে সুন্দরবন প্রেসব্লাবের নেতারা।
শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫টায় সুন্দরবন প্রেস ক্লাবের হলরুমে এই সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মো. বিলাল হোসেন @সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক স. ম. ওসমান গনী সোহাগের সঞ্চালনায় প্রেস ক্লাবের পক্ষ থেকে নতুন ওসিকে প্রথমে ফুল প্রদান করা হয়।
পরে শ্যামনগর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার, মাদক ও অপরাধ দমনের এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার বিষয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা হয়।
আলোচনাকালে নতুন ওসি মো. সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “শ্যামনগর থানাকে মাদক মুক্ত সহ সকল অপরাধ দমনের মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।” এই লক্ষ্যে তিনি স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চান।
সুন্দরবন প্রেস ক্লাবের নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি সাংবাদিকরাও সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরে জনস্বার্থে কাজ করছেন। সুন্দরবন ও উপকূলীয় এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় পুলিশ ও সাংবাদিকরা একসাথে ভবিষ্যতেও কাজ করবে।
নতুন ওসিকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি সম্প্রতি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২၆ এ কাঁকড়া রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নিকট থেকে জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত এ্যাকুয়াম্যাক্স এর ম্যানেজিং ডিরেক্টর মো. শহীদুল ইসলাম জুয়েলকে @সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য আকতার হোসেন, আশিকুজ্জামান লিমন, আব্দুল কাদের, দীপক মিস্ত্রী, সিনিয়র সদস্য আইয়ুব আলী, জি এম রুস্তম আলী, আব্দুর রশিদ, আল আমিন গাজী, মো. ফজলুল হক, আহমেদ রাজু, ইয়াছিন আলম সুমন, মো. জাহাঙ্গীর আলম সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

