Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Friday, October 16
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | বালিয়াকান্দির ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমানের পদোন্নতি, হলেন মাদারীপুরের এডিসি

বালিয়াকান্দির ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমানের পদোন্নতি, হলেন মাদারীপুরের এডিসি

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত13/08/2026 জাতীয় No Comments2 Mins Read
বালিয়াকান্দির ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমানের পদোন্নতি, হলেন মাদারীপুরের এডিসি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোঃ জাহিদুর রহিম, মোল্লা রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মানুষের ভরসা পাওয়া ও মানবিকতা, দায়িত্বশীলতা, জনবান্ধব প্রশাসনিক কাজের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান পদোন্নতি পেয়েছেন। তাকে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ৬ আগস্ট ২০২৬ তারিখের বিজ্ঞপ্তিতে তাকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে তার পরিচিতি নম্বর ১৭৯৫০ উল্লেখ রয়েছে। নির্দেশ অনুসারে, ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নতুন দায়িত্বে তিনি আইন অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ব্যবহার করবেন।

চৌধুরী মুস্তাফিজুর রহমান ২০২৪ সালের ২৪ নভেম্বর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালন কালে সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, সরকারি প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়নমূলক কাজের সমন্বয়ের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার প্রতি তিনি গুরুত্ব দেন।

মানবিক কাজের জন্য স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন এই কর্মকর্তা। বালিয়াকান্দি উপজেলার অসহায়, অসুস্থ ও নিঃসন্তান মানুষের সহায়তা করতে তিনি বিভিন্ন সেবামূলক কাজ করেছেন। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদের সঙ্গে সমন্বয় করে অসহায় পরিবারের জন্য দোকানঘরসহ প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নিয়েছেন।

এর আগে সরকারি কর্মসূচিতে যাওয়ার পথে রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা এক নারীকে দেখে গাড়ি থামিয়ে তার খোঁজ নেন ইউএনও। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তার চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে জানা যায়, ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর এই তাত্ক্ষণিক মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়। শুধু তাই নয় খাল খনন প্রকল্পের আওতায় দু’টি খাল খনন শেষে অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়েছেন। এই ভালো কাজের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ডেকে তার কথা শোনেন।

নতুন দায়িত্ব সম্পর্কে চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “বালিয়াকান্দিতে দায়িত্ব পালনকালে আমি সবসময় সাধারণ মানুষের সেবা ও সরকারি কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। মানুষদের ভালবাসা ও সহযোগিতা আমার দায়িত্ব পালনের অনুপ্রেরণা ছিল। নতুন কর্মস্থলেও সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।”

স্থানীয়দের মতে, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কারণে চৌধুরী মুস্তাফিজুর রহমান বালিয়াকান্দিতে একজন জনবান্ধব ও মানবিক কর্মকর্তা হিসেবে ভরসা অর্জন করেছেন। তার পদায়নে নতুন দায়িত্বে যাওয়ার আনন্দের পাশাপাশি একজন মানবিক কর্মকর্তাকে হারানোর দুঃখও রয়েছে স্থানীয়দের মধ্যে।

মাদারীপুরে নতুন দায়িত্বে চৌধুরী মুস্তাফিজুর রহমান সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করবেন, এমন প্রত্যাশা বালিয়াকান্দির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। তারা তার নতুন দায়িত্বের সফলতা এবং তার ও তার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

Keep Reading

2 Mins Read

ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১ জন

2 Mins Read

একই নাম, একই বোতল—গ্যাভিসল নিয়ে ভেজালের অভিযোগ, সত্যতা যাচাই জরুরি

2 Mins Read

কেন ফিরছে ১৯৮০-এর দশকের ছবি: ট্রেন্ডের নেপথ্যে কী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.