বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসনের আয়োজনের মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও এর গুরুত্ব নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (৫ আগস্ট) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়। আত্মত্যাগী বীর ও শহীদদের রক্তে গড়া এই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মের কাছে এই আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে।”
রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, “২৪-এর জুলাই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ নিজেদের অধিকার ফিরে পাওয়ার নতুন পথ খুঁজে পেয়েছে। রামপালের মাটিতে জুলাই যোদ্ধাদের অসাধারণ অবদানের কথা ইতিহাস চিরকাল সম্মানের সাথে মনে রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, আইসিটি অফিসার রনিক হালদার, নারী ও শিশু বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস।
রাজনৈতিক নেতৃবৃন্দ: উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম এবং এনসিপির প্রধান সমন্বয়কারী মাজিদুর রহমান জুয়েল।
সাংবাদিকবৃন্দ: রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ শাহাজালাল গাজী, সদস্য মুনাওয়ার রনি, সদস্য মোঃ আব্দুল্লাহ শেখ এবং সদস্য শেখ মাসুম বিল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে রামপাল উপজেলার জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

