Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ডেঙ্গু প্রতিরোধে রূপগঞ্জে একযোগে শোভাযাত্রা ও মশা নিধন অভিযান
  • কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ
  • নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
  • গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দীর্ঘদিন শূন্য এসিল্যান্ড পদ
  • মধুপুরে ফুটপাতে অবৈধ দোকান বসায় বিক্রি নেই দৈনিক বাজারে, ব্যবসায়ীরা হতাশ
  • বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার – নিকোলাস বিশ্বাস
  • নাটোরের নলডাঙ্গায় অসুস্থতা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা
  • যাদুকাটার দুই বালুমহালে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, September 14
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

By দৈনিক নবদিগন্ত27/07/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
উখিয়ায় র‍্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫ এর অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা সহ তিনজনকে আটক করা হয়েছে। এই সময় মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও বাজেয়াপ্ত হয়।

র‍্যাব-১৫ জানায়, রবিবার (২৬ জুলাই) দুপুর প্রায় ১টা ১০ মিনিটে গোপন সূত্রের ওপর ভিত্তি করে র‍্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি টিম উখিয়া থানার রাজাপালং ইউনিয়নের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে অস্থায়ী চেকপোস্ট গড়ে তোলে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক এবং যাত্রীরা সংকেত মানেনি এবং পালাতে চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করেন।

আটককৃতদের সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ চেক করে ৫০টি এয়ারটাইট পলিপ্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। প্রতি প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা ছিল। একইসাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি বাজেয়াপ্ত হয়।

আরোও পড়ুন

টেকনাফে র‍্যাবের অভিযানে ২৪ হাজার ইয়াবাসহ আটক ১, জব্দ সিএনজি অটোরিকশা

আটককৃতরা হলেন— নুরুল হাকিম (২৮), মো. ইদ্রিস (৪৮) এবং শামসুল আলম (২৪)। তাদের সকলের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহের কাজে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।

উদ্ধারকৃত ইয়াবা, বাজেয়াপ্ত সিএনজি ও অন্যান্য প্রমাণসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক মুক্ত সমাজ গঠন ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।

ইয়াবা র‍্যাবের অভিযান

Keep Reading

2 Mins Read

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ

1 Min Read

সহকারী কমিশনার (ভূমি) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হলেন সজীব তালুকদার

2 Mins Read

কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে রূপগঞ্জে একযোগে শোভাযাত্রা ও মশা নিধন অভিযান

ঢাকা 14/09/2026

কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আটক ৬, প্রাইভেটকার জব্দ

14/09/2026

নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান- ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

14/09/2026

গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দীর্ঘদিন শূন্য এসিল্যান্ড পদ

14/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.