Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | শ্যামনগরে ঝুরঝুরি খালে জলাবদ্ধতা, ক্ষতির মুখে হাজার বিঘা ফসল

শ্যামনগরে ঝুরঝুরি খালে জলাবদ্ধতা, ক্ষতির মুখে হাজার বিঘা ফসল

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত27/07/2026 খুলনা No Comments3 Mins Read
শ্যামনগরে ঝুরঝুরি খালে জলাবদ্ধতা, ক্ষতির মুখে হাজার বিঘা ফসল
শ্যামনগরে ঝুরঝুরি খালে জলাবদ্ধতা, ক্ষতির মুখে হাজার বিঘা ফসল
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ঝুরঝুরি খাল বিদ্যমান তবুও নেই পানি নিষ্কাষনের ব্যবস্থা। যার ফলে হাজার বিঘা ধান্য ফসল ও সবজির জমি পানিতে ডুবে গেছে। অপর দিকে খালটির কিছু জায়গা দখল করে মৎস্য ঘের পরিচালনা করছে একটি চক্র।

সরজমিনে দেখা যায়, রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার, ভেটখালী, তারানীপুর ও মানিকখালী বিলের পানি ঝুরঝুরি খালে প্রবাহিত হয়। কিন্তু খালের মাধ্যমে পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা নেই। খালের শেষ সীমানায় মূল রাস্তা ও অজিত বাছার ও সরজিৎ বাছারের বসত ভিটা থাকার কারণে পানি জমে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

এর ফলে ধান্য ফসলের জমি, বসত ভিটা, পুকুর, গাছপালা, রাস্তা ক্ষতিগ্রস্থ হয়। অপর দিকে খালের কিছু অংশ তারানীপুর গ্রামের আবুল কাসেমের পুত্র মোঃ সমসের, মৃত অমেদ আলী শেখের পুত্র মোঃ মজিদ কারিগর, সোরা গ্রামের আলহাজ¦ এশার আলী মোল্যার পুত্র মোঃ আশরাফ আলী মোল্যা সহ বেশ কয়েকজন দখল করে রেখেছেন। বিল ও খালের পাশে মুন্ডা সম্প্রদায় বসবাস করে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকায় তারা খুব কষ্টে জীবনযাপন করছে।

স্থানীয় আলহাজ¦ আব্দুস সোবহান গাজীর পুত্র সাইফুল ইসলাম বলেন, ঝুরঝুরি খাল দখল ও পানি নিষ্কাষনের ব্যবস্থা না থাকার কারণে প্রতি বছর আমরা বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্থ হচ্ছি। এ বছর ধানের বীজ বপন করতে পারছি না। উপরন্তু বসত ভিটারও ক্ষতি হচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হব এবং এলাকার মানুষের মধ্যে দারিদ্র্যের হার বেড়ে যাবে।

আফসার আলীর পুত্র মোঃ আবু সাঈদ বলেন, ঝুরঝুরি খালটি আংশিক পুনঃ খনন ও ভেটখালী – তারানীপুর পাঞ্জেগানা মসজিদ সংলগ্ন ভেটখালী বাজার, ভেটখালী ও তারানীপুরের পানি নিষ্কাষনের জন্য কালভার্ড নির্মাণের ফলে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। আমরা নিঃস্ব হয়ে পড়ছি, যেন দেখার কেউ নেই। দখল মুক্ত ও খালের সীমা উন্মুক্ত করে পানি নিষ্কাষনের ব্যবস্থা করতে হবে।

বিমল মুন্ডার পুত্র প্রিয়তোষ মুন্ডা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না। ধান ও সবজি চাষের জমি পানিতে ডুবে যায়। কাঁচা ঘর-বাড়ি সহ বসত ভিটা ক্ষতিগ্রস্থ হয়। আমাদের জীবনযাপনে বিঘ্ন সৃষ্টি হয় এবং শিশুদের জীবন নিরাপত্তার জন্য সব সময় ঝুঁকিতে থাকতে হয়। কিছু ব্যক্তি খালটি দখল করে মৎস ঘের করছেন। ঝুরঝুরি খালের পানি মানিকখালী খালে যাওয়ার স্থানে পাকা রাস্তা ও বসত ভিটা থাকায় পানি নিষ্কাষন হয় না।

আরোও পড়ুন

হবিগঞ্জে উদ্বোধন হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬

এ বিষয়ে ঝুরঝুরি খাল দখলকারী সমসের জানান, সরকার খাল খনন করলে আমাদের কোন আপত্তি নেই। আমরাও চাই ঝুরঝুরি খাল দিয়ে পানি নিষ্কাষনের ব্যবস্থা হোক।

এ বিষয়ে রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আল মামুন বলেন, পূর্বে ঝুরঝুরি খালটির আংশিক ইউনিয়ন পরিষদের উদ্যোগে খনন করা হয়েছিল। খালের সীমানায় চলাচলের মূল রাস্তা ও বসত ভিটা থাকায় মানিকখালী খালের সাথে যুক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালটির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জলাবদ্ধতা

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

নাব্যতা সংকট নিরসন হলে মোংলা বন্দরে গার্মেন্টস পণ্য আমদানি-রপ্তানি বাড়বে: চেয়ারম্যান

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.