🖨️ News Print
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪৮) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার রাতের গহ্বরে বাগেরহাট শহর থেকে পশ্চিম দিকে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ সামসুল আরিফিন জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যিকার কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত করছে।
আরোও পড়ুন
| গোপালগঞ্জ আদালতে বিচারকের পেপার ওয়েট নিক্ষেপের ঘটনায় আইনজীবীদের বিক্ষোভ |

