রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
বনবিভাগের অভিযানে ন’বেকী ফেরিঘাট থেকে উদ্ধার করা ৭৭ বস্তা জীবিত ঝিনুক সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে মুক্ত করা হয়েছে। শুক্রবার (২৪ই জুলাই) বিকাল সাড়ে চারটায় বনবিভাগের মুন্সিগঞ্জ টহল ফাঁড়িরতে জব্দ করা ঝিনুক মুক্ত করে বনবিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বন মামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমান, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ, মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এম এ হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা।
জিয়াউর রহমান বলেন, বন আদালতের আদেশ অনুসারে বনবিভাগের জব্দ করা ঝিনুক সুন্দরবন সংলগ্ন নদীতে মুক্ত করা হয়েছে। ঝিনুক নদীর বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। এগুলো পানির গুণমান রক্ষা এবং জলবায়ু সামঞ্জস্য রাখতে গুরুত্বপূর্ণ কাজ করে। তাই অবৈধভাবে ঝিনুক সংগ্রহ ও পাচার বন্ধ করতে বন বিভাগের অভিযান চলবে।
আরোও পড়ুন
| শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোর পরিবর্তে সেতুর দাবিতে মানববন্ধন |
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগ নিয়মিত অভিযান চালাচ্ছে। একই সঙ্গে স্থানীয় জনগণকে বনজ সম্পদ রক্ষা করার জন্য সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বন বিভাগের এই ধরনের উদ্যোগ সুন্দরবনের পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা করেন।

