এসকে এম মহসিন রেজা, কয়লা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার উপজেলা কয়রায় সুশীলনের সিসিএইচআর প্রকল্পের একটি অবহিতকরণ সভা আয়োজন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সুশীলনের পরামর্শক ও সিসিএইচআর প্রকল্পের ফোকাল এম. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসানুজ্জামান।
সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মো. মোকতার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, বিশিষ্ট সমাজসেবক এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, জেজেএসের মো. শরিফুল ইসলাম, সুশীলনের উপজেলা ম্যানেজার মোছা. ছফুরা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর আব্দুল কুদ্দুস, দেবিকা দাশসহ অনেকে।
সভায় সিসিএইচআর প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।
অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

