Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ শুরু

যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ শুরু

By দৈনিক নবদিগন্ত18/07/2026 খুলনা No Comments3 Mins Read
যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ শুরু
যশোরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ শুরু
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মালিকুজ্জামান কাকাঃ

“পরিকল্পিত বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬। শনিবার (১৮ জুলাই) সকালে যশোর টাউন হল ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, যশোরের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন হয়।”

বৃক্ষ মেলা উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাসান। তিনি ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক মেলা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পরিবেশপ্রেমী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার অনেক মানুষ।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আশেক হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার একটি দায়িত্ব। একটি গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জীববৈচিত্র্য সংরক্ষণ করে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

‘বৃক্ষ রোপন আয়োজনে শিশু কিশোরী যুবক
নিশ্চয় সবুজে মায়া মমতা ভালোবাসা ঝোঁক
গাছ পরিচর্যায় সঠিক আদুরে বাঙালি চোখ।’

তিনি আরও বলেন, শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছকে সন্তানের মতো যত্ন নিতে হবে। আজকের একটি চারা গাছ আগামী দিনে বিশাল বৃক্ষে পরিণত হয়ে মানুষ ও প্রকৃতির উপকারে আসবে। সবুজায়ন বৃদ্ধি করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের এখানে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ও উদ্যানপালন প্রতিষ্ঠান স্টলে দেশি-বিদেশি নানা প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আম, কাঁঠাল, লিচু, জাম, মাল্টা, কমলা, ড্রাগন ফল, অ্যাভোকাডো, অলিভ, চেরি, থাই পেয়ারা, বার্মিজ আঙুর, জাপানি পার্সিমন, ম্যাকাডেমিয়া, অর্কিড, বনসাই, ক্যাকটাস, এরিকা পাম, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, নিম, অর্জুন, মেহগনি, সেগুন, দেবদারু, চন্দন, আগরসহ অসংখ্য দেশি ও বিদেশি প্রজাতির মূল্যবান গাছ।

মেলায় অংশ নেওয়া স্টল মালিকরা জানান, পরিবেশ সচেতনতা বাড়ায় প্রতিবছর বৃক্ষপ্রেমীদের আগ্রহ বাড়ছে। তারা বলেন, দেশি ফলদ ও বনজ গাছের পাশাপাশি বিদেশি ফলদ ও শোভাবর্ধনকারী গাছের চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দর্শনার্থীদের গাছ বিক্রির পাশাপাশি, গাছের সঠিক পরিচর্যা, রোগবালাই প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষের ভূমিকা সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।

মেলার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অতিথিরা শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা জানায়, প্রাপ্ত গাছগুলো নিজ নিজ বাড়ির আঙিনায় বা উপযুক্ত স্থানে রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যা করবে।

শিক্ষার্থীরা বলেন, গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়, পরিবেশ শীতল রাখে, ফল, ফুল ও কাঠের চাহিদা পূরণ করে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। আমরা শুধু গাছ লাগাব না, বড় হওয়া পর্যন্ত এর যত্ন নেব। অনেক শিক্ষার্থী ভবিষ্যতে আরও গাছ লাগানোর অঙ্গীকার এ সময় ব্যক্ত করে।

পরে জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য অতিথিরা মেলার স্টল ঘুরে দেখেন। এ সময় তারা বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে খোঁজখবর নেন। অতিথিরা স্টল মালিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন। তারা সবাই পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, প্রকৃতির ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বাড়ানোর জন্য সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও ত্বরান্বিত করতে এই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করাই এই আয়োজকের প্রধান লক্ষ্য।

সপ্তাহব্যপী এই মেলায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শকরা বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছ সংগ্রহ করার পাশাপাশি বৃক্ষরোপণ, গাছের যত্ন, পরিবেশ রক্ষা এবং আধুনিক নার্সারি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পাবেন।

বৃক্ষরোপণ

Keep Reading

1 Min Read

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

2 Mins Read

মনিরামপুরের ইত্যা গ্রামে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের অভিযোগ

1 Min Read

গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজিমুশ্শান সুন্নি সম্মেলন

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.