Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন
  • পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা
  • সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা
  • টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান
  • ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল
  • কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
  • আশুলিয়ায় সাংবাদিক আহসান হাবিব অসুস্থ, দোয়া কামনা
  • বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন গ্রেফতার
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, September 5
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | কলাম | নিরাপদ সড়ক নেই, সড়কে নিরাপত্তা দরকার – ইলিয়াস হোসেন মাঝি

নিরাপদ সড়ক নেই, সড়কে নিরাপত্তা দরকার – ইলিয়াস হোসেন মাঝি

By দৈনিক নবদিগন্ত18/07/2026 কলাম No Comments2 Mins Read
রাজনীতিতে নৈতিকতার অবসানই জাতির পতনের সূচনা
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

ইলিয়াস হোসেন মাঝিঃ

বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে কেন? এর কারণ কি আইনের দুর্বলতা, জনগণের অবহেলা, নাকি চালকদের অতি গতির কারণে?

প্রতিদিন খবরের কাগজ খুললেই বা সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই যে খবরটি আমাদের সচরাচর বিস্মিত করে তা হলো সড়ক দুর্ঘটনা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি মারণ ফাঁদ। প্রতিদিন নিয়মিতভাবে কারো না কারো বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রী অথবা আত্মীয়-স্বজন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। কেড়ে নেওয়া হচ্ছে কারো উজ্জ্বল ভবিষ্যৎ, কেউ হারাচ্ছেন কর্মক্ষমতার শেষ সম্ভল। আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই মৃত্যুর জন্য দায়ী কে?

মহাসড়কে যেভাবে দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনার সংখ্যা যেভাবে বাড়ছে, তা যদি দ্রুত রোধ করার বিষয়ে কার্যকর ও যথাযথ ব্যবস্থা না নেয়া হয় বা যথাযথ সতর্কতা না অবলম্বন করা হয় তাহলে আগামীতে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও হতাহতের হার আরো বাড়বে। সড়কে অকাল মৃত্যু শুধু একজনের নয় বরং পুরো পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য ক্ষতি।

এই দুর্যোগ হঠাৎ করে আসেনি। অনেক বছর ধরেই আমাদের জীবনে নিয়মিত হয়ে উঠেছে। সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। মানুষ মরছে, আমরা শিরোনাম দেখছি, আবার মানুষ মরছে, আবার শিরোনাম হচ্ছে। আমাদের রাষ্ট্র, প্রতিষ্ঠান, সমাজ, পরিবার সবাই মৃত্যুর এই ঘটনার সাথে অভ্যস্ত হয়ে গেছে। এটাই সবচেয়ে ভয়ংকর বিষয়। আমাদের মন যেন এতটাই অনুভূতীনির্ভর হয়ে গেছে যে, আমরা বুঝতেই পারি না চেষ্টা করলে আমরা এই ব্যক্তিদের বাঁচিয়ে রাখতে পারতাম।

আমরা এই মৃত্যু মেনে নিয়েছি, কারণ যারা মারা যান তারা বেশিরভাগই সাধারণ মানুষ – শ্রমিক, শিক্ষার্থী, নিম্ন মধ্যবিত্ত, গ্রাম থেকে শহরে কাজ খুঁজতে আসা, মোটরসাইকেল চালক, বাসে করে বাড়ি ফেরত যাওয়া মানুষ। এই মৃত্যুর খবর হচ্ছে কিন্তু আমরা শোকাহত হচ্ছি না। নীতিনির্ধারক ও আইন প্রয়োগকারীদের মনে কোন প্রভাব ফেলে না। মৃত্যুগুলো অদ্ভুতভাবে অবহেলিত থাকে। প্রতি মাসে প্রায় একই সংখ্যায় মানুষ মারা যাচ্ছে কিন্তু আমরা নিশ্চুপ।

সড়ক দুর্ঘটনা কেবল দুর্ঘটনা নয়, এটি অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ড। যেমন অপরিকল্পিত রাস্তা, ত্রুটিপূর্ণ যানবাহন, অদক্ষ বা লাইসেন্সবিহীন চালক এবং ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা। এসবই আমাদের নিয়মিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। মহাসড়কে দ্রুত গতির গাড়ি, ওভারটেকিংয়ের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা, আইন প্রয়োগকারী সংস্থার শিথিলতা এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

প্রতিটি দুর্ঘটনার পরে তদন্ত কমিটি গঠিত হয়। দীর্ঘশ্বাস ফেলা হয়, মানববন্ধন হয়, কিন্তু কার্যত কিছুই হয় না। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যায় আর সাধারণ মানুষ সড়কে রক্ত দিয়ে যায়।

সড়ক

Keep Reading

2 Mins Read

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন

2 Mins Read

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা

1 Min Read

সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়ে প্রশ্ন; কর্তৃপক্ষ উদাসীন

রংপুর 05/09/2026

পরকীয়া সন্দেহে স্বামীর হাতে এক গৃহবধূ হত্যা

05/09/2026

সাচিবুনিয়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা

05/09/2026

টেকনাফের হোয়াইক্যংয়ে জামায়াতের স্বাগত মিছিল, লংমার্চ সফল করার আহ্বান

05/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.