এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শুধু রাজধানী থেকে দেড় কোটির মতো মানুষ গ্রামে যাবে। অল্প সময়ের মধ্যে এ বিপুল পরিমাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে নির্ধারিত হারের বেশি ভাড়া নিলে যানবাহনের রুট পারমিট বাতিল, ঈদের দিনসহ আগের ও পরের সাতদিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা, চাঁদাবাজি বন্ধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা। গতকাল বৃহস্পতিবার সড়ক ও সেতু মন্ত্রণালয় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞাপন সভা শেষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্ত তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। শুঁটকির বাজারে বিড়ালকে চৌকিদার বানাইয়েন নাশুঁটকির বাজারে বিড়ালকে চৌকিদার বানাইয়েন না সভার সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে দেওয়া প্রতিবেদন অনুযায়ী সারা দেশে যানজট ঝুঁকিতে থাকা ২০৭ স্থান চিহ্নিত করা হয়েছে। আমরা আগে থেকেই এসব জায়গায় ব্যবস্থা নেব। এছাড়াও ঢাকার সদরঘাট, মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়া—এই পাঁচটি টার্মিনালে প্রয়োজনীয় সিসিটিভি ও সার্চলাইট স্থাপন এবং বিআরটিএ ও পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে তা যুক্ত করা হবে। ওই টার্মিনালগুলো যেন এ বিভাগ থেকে মনিটরিং করা যায়, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রী বলেন, যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে বিআরটিএ, পুলিশ কমিশনার, সিটি করপোরেশন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সওজ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ছেড়ে যাওয়া ও আগত মোটরযানের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং মোটরযানে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার বিষয়ে বিশেষ তদারকি করা হবে। কেউ ভাড়া বেশি নিলে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। তিনি আরো বলেন, দেশের সব বাস টার্মিনাল ও মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করা এবং সড়কপথে চুরি-ছিনতাই, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ডাকাতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সড়কে লক্কড়-ঝক্কড়, ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করা সম্পর্কে মন্ত্রী বলেন, এমন কোনো পরিবহন এবার সড়কে চলতে দেওয়া হবে না। মন্ত্রী বলেন, ঈদের দিনসহ ঈদের আগের তিনদিন এবং পরবর্তী তিনদিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এ সময় পচনশীল ও ভোগ্যপণ্যবাহী যানবাহন চলবে। ঈদ উপলক্ষে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ঈদের দিনসহ এর পূর্বে সাতদিন এবং পরবর্তী পাঁচদিন সার্বক্ষণিক খোলা রাখা হবে। পোশাক শ্রমিকদের ছুটির বিষয়ে তিনি বলেন, গার্মেন্টসসহ সব শিল্প, কল-কারখানার কর্মীদের পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবে মালিক পক্ষ।

ঈদে ঢাকা ছাড়বে দেড় কোটি মানুষ

এবার পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে শুধু রাজধানী থেকে দেড় কোটির মতো মানুষ গ্রামে যাবে। অল্প সময়ের মধ্যে এ বিপুল পরিমাণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে নির্ধারিত হারের বেশি ভাড়া নিলে যানবাহনের রুট পারমিট বাতিল, ঈদের দিনসহ আগের ও পরের সাতদিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা, চাঁদাবাজি বন্ধ ও…

বিস্তারিত
বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল উত্তর কোরিয়া

বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল উত্তর কোরিয়া

নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে হেরেছেন ঋতুপর্ণারা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ম্যাচের শুরু থেকে লড়াই করলেও ছয় মিনিট ইনজুরি সময়ে উত্তর কোরিয়া দুই গোল করে। এতে হাফটাইমের আগে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও…

বিস্তারিত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ভারতের বন্দর ব্যবহার করছে কি না

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ভারতের বন্দর ব্যবহার করছে কি না

ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রর ভারতীয় বন্দর ব্যবহারের দাবি খারিজ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ডগলাস ম্যাকগ্রেগর নামে মার্কিন সেনাবাহিনীর এক সাবেক কর্মকর্তা দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনী না কি ভারতীয় বন্দর ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির…

বিস্তারিত
ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার কমে কি আসছে

ইরান ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার কমে কি আসছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার দেশের হাতে গুরুত্বপূর্ণ অস্ত্রের কার্যত অফুরান ভান্ডার আছে। আর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র যেমন ভাবছে, তাদের শত্রুকে প্রতিরোধ করার সক্ষমতা তার চেয়েও বেশি। শুধু অস্ত্রের ভান্ডার আর সরবরাহের ওপরে এই সংঘাতের ফলাফল নির্ধারিত হবে না, তবে নিশ্চিতভাবেই অস্ত্রের সংখ্যা একটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক। যেমন— অস্ত্র আর গোলাবারুদের সংখ্যার…

বিস্তারিত
প্রথমবার হোয়াইট হাউজে ‍গিয়ে ট্রাম্পকে যে উপহার দিলেন মেসি

প্রথমবার হোয়াইট হাউজে ‍গিয়ে ট্রাম্পকে যে উপহার দিলেন মেসি

২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবার হোয়াইট হাউজে গেলেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের সই করা একটি মায়ামি গোলাপি বল উপহার দেন তিনি। ক্লাব ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার (এমএলএস) জিতেছে ইন্টার মায়ামি। তাই গতকাল (বৃহস্পতিবার) তাকেসহ পুরো দলকে হোয়াইট হাউজে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প।…

বিস্তারিত
হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের

হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) সকালে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। জুমা’র নামাজের পর ডাকা এ বিক্ষোভে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত…

বিস্তারিত
তিশা–অথইয়ের মধ্যে আসলে কী ঘটেছিল

তিশা–অথইয়ের মধ্যে আসলে কী ঘটেছিল

হঠাৎ করেই গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ফেসবুক লাইভে এসে অভিনেত্রী সামিয়া অথই অভিযোগ করেন, মানিকগঞ্জে পুতুলের বিয়ে নামের একটি নাটকের শুটিং চলাকালে তাঁকে চড় মেরেছেন তানজিন তিশা। লাইভে সামিয়া অথই বলেন, ‘তিনি (তিশা) সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। আমার চোখ ফুলে গেছে।’ তবে তানজিন তিশার দাবি, চরিত্রের প্রয়োজনেই চড়টি মেরেছেন তিনি।…

বিস্তারিত
হ্যাটট্রিকে উজ্জ্বল পেদ্রো, বড় জয়ে পাঁচে চেলসি

হ্যাটট্রিকে উজ্জ্বল পেদ্রো, বড় জয়ে পাঁচে চেলসি

দীর্ঘদিন গোলখরায় ভোগার পর আবারও ছন্দে ফিরেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই চেলসি পেয়েছে বড় জয়। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়ে শীর্ষ পাঁচে উঠে এসেছে লন্ডনের ক্লাবটি। ম্যাচের শুরুটা অবশ্য ছিল স্বাগতিকদের দখলে। দ্বিতীয় মিনিটেই সতীর্থের পাস পেয়ে চেলসি রক্ষণ ভেঙে ব্যাকহিল শটে গোল করেন ডগলাস লুইস। তবে…

বিস্তারিত
স্থল অভিযানের পাশাপাশি লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত

স্থল অভিযানের পাশাপাশি লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত

লেবাননে ইসরাইলি হামলা বৃহস্পতিবার চতুর্থ দিনে গড়িয়েছে। ইসরাইলি বাহিনী দেশটির বেশ কয়েকটি সীমান্ত শহরে প্রবেশ করেছে এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’কে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আজ ভোরে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে হামলার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে এএফপি’র ফুটেজে ধরা পড়েছে। হামলার আগে ইসরাইলি…

বিস্তারিত
মার্কিন দূতাবাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

মার্কিন দূতাবাস এলাকার বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

কাতারের রাজধানী দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতার সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, এটি একটি সাময়িক সতর্কতামূলক ব্যবস্থা। দূতাবাসের আশপাশে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে…

বিস্তারিত