আলীকদমে হামের প্রাদুর্ভাব: ৩১ শয্যার হাসপাতালে শতাধিক রোগী, কুরুকপাতায় চরম সংকট
মো: রেজাউল করিম, আলীকদম (বান্দরবান): বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে কুরুকপাতা ইউনিয়নে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে প্রায় ৭০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শয্যা…
