কেরালার জঙ্গলে ‘মাইসা’র জন্য কঠোর প্রশিক্ষণে রাশমিকা মান্দানা

কেরালার জঙ্গলে ‘মাইসা’র জন্য কঠোর প্রশিক্ষণে রাশমিকা মান্দানা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী Rashmika Mandanna এখন ব্যস্ত রয়েছেন তার নতুন নারী-কেন্দ্রিক অ্যাকশন সিনেমা ‘মাইসা’-এর শুটিং নিয়ে। এই ছবির জন্য তিনি ভারতের কেরালার গভীর জঙ্গলে প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা ধরে কঠোর শারীরিক প্রশিক্ষণ নিচ্ছেন।

জানা গেছে, সিনেমাটিতে রাশমিকা শুধু গ্ল্যামারাস চরিত্রে নয়, বরং একজন শক্তিশালী ও পেশিবহুল যোদ্ধার ভূমিকায় অভিনয় করছেন। সেই চরিত্রের জন্য নিজেকে সম্পূর্ণভাবে প্রস্তুত করতে দীর্ঘদিন ধরে চলছে তার ট্রেনিং।

পরিচালক রাওয়িন্দ্রা পুল্লের নির্দেশনায় তিনি হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাট, অ্যাকশন স্টান্টসহ বিভিন্ন কঠিন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। নির্মাতাদের মতে, এই সিনেমায় রাশমিকাকে এমন এক রূপে দেখা যাবে, যা এর আগে দর্শকরা পর্দায় দেখেননি।

দীর্ঘদিন ধরে নারী-কেন্দ্রিক শক্তিশালী গল্পের অভাব নিয়ে যে আলোচনা ছিল, ‘মাইসা’ সেই ঘাটতি পূরণ করতে পারে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।

কেরালার দুর্গম বনাঞ্চলে শুটিংয়ের কিছু দৃশ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।