প্রিন্ট এর তারিখ: জুলাই ২২, ২০২৬, ৮:৫২ পি.এম. || প্রকাশের তারিখ: জুলাই ২২, ২০২৬, ৬:৪৮ পি.এম.

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯ শিক্ষার্থীকে এইচপিভি টিকা প্রদান

কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় বাদপড়া ১০/১১ বছরের স্কুল ছাত্রীদের টিকা প্রদান করা হয়েছে। ২২ জুলাই বুধবার দুপুর ১২ টায় উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে টিকা গ্রহণ থেকে বাদপড়া ২৯ জন ছাত্রীদের জরায়ু ক্যানসার প্রতিরোধ টিকা (এইচ,পি,ভি) প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ নুরী, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ জাফর আলম, ভ্যাক্সিনেটর মোহাম্মদ কামাল উদ্দিন, দাতা সংস্থা ইউনিসেফের কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ নুরী বলেন, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দক্ষ টিম গত মাসে আমাদের স্কুলের ৬৪ জন ছাত্রীকে (এইচ,পি,ভি) টিকা প্রদান করেন, আজ বাকী অনুপস্থিত ২৯ জন ছাত্রীকে খুব যত্নের সঙ্গে টিকা প্রদান করেন, তাই আমি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও বর্তমান সরকারকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই ধরনের একটি ঝুঁকিপূর্ণ রোগ প্রতিরোধের টিকার সহজপ্রাপ্তির জন্য সরকারের প্রতি প্রশংসা জানাচ্ছি।