গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামে প্রিন্স রায় দীপ্তের আবাস ও মন্দির ভেঙে ফেলার স্থান পরিদর্শন করে সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
শুক্রবার গড়কাটি গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার পর ক্ষতিগ্রস্ত বাড়ি ও লোকদের সঙ্গে আলোচনা করেন এমপি কামরুজ্জামান কামরুল।
এ সময়ে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবায়ক জুনাব আলী, মেহেদী হাসান উজ্জ্বলসহ স্থানীয় বিএনপি নেতা কর্মী এবং গন্যমান্য ব্যক্তিরা ও হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এরপর এমপি কামরুজ্জামান কামরুল বাদাঘাট বাজারে জামে মসজিদের সামনে আলেম, ধর্মীয় নেতা ও ইমামদের সঙ্গে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন।
এটি উল্লেখযোগ্য যে, মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে দীপ্ত রায় তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কটূক্তি করে পোস্ট এবং কমেন্ট করেন। এরপর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
বিকেলের সাড়ে ৫ টার দিকে বাদাঘাট বাজার থেকে অভিযুক্ত দীপ্ত রায়কে আটক করে তাহিরপুর থানা পুলিশ।
দ্বীপ্ত রায় (২২) বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিখিল রায়ের পুত্র এবং বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
এদিকে, ওই যুবকের মৃত্যুদণ্ডের দাবিতে উত্তেজিত ছাত্র জনতা ও বিভিন্ন মহল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় (বুধবার রাতে) তার বিরুদ্ধে পেনাল কোড ২৯৫ ও সাইবার সুরক্ষা আইন ২৬

