চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে অভিনব পদ্ধতিতে দুই কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক হওয়া মাদক ব্যবসায়ীর নাম মোঃ আরিফ মিয়া (২৮), যিনি ময়মনসিংহ জেলার তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে হবিগঞ্জ-৫৫, বিজিবির একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে দুই কেজি গাঁজাসহ আটক করে।
পরে জব্দ করা গাঁজা এবং আটককৃত আরিফকে আইনগত ব্যবস্থার জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। চুনারুঘাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

