ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তেল নিতে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ তালিকা চোখে পড়ে। হঠাৎ জ্বালানি তেলের সংকটের খবর ছড়িয়ে পড়ায় অনেক চালক আগেভাগে পাম্পে ভিড় করেন।
সাইটে থেকে দেখা যাচ্ছে, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন পাম্পের ভেতর থেকে প্রধান সড়ক পর্যন্ত চলে গেছে। অতিরিক্ত চাপের কারণে কিছু পাম্পে সাময়িকভাবে পেট্রোল ও অকটেন শেষ হয়ে যায়। তাই অনেক চালককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
তেল নিতে আসা কয়েকজন চালক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের খবর দেখে তারা আগেভাগে তেল নিতে এসেছেন। ভবিষ্যতে তেল পাওয়ার অনিশ্চয়তার কারণে অনেকে দরকারের থেকে বেশি তেল নেওয়ার চেষ্টা করেন।
| আটোয়ারীতে পেট্রোল পাম্পে অনিয়মের অভিযোগ, কার্ডধারীরা বঞ্চিত |
এদিকে ফিলিং স্টেশন মালিকরা জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে এবং কোনো প্রকৃত সংকট নেই। কিন্তু স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি গ্রাহক একসঙ্গে পাম্পে আসায় সাময়িক চাপ হয়েছে। নতুন চালান আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও তারা জানান।
জেলা প্রশাসনও অবহিত করেছে, জ্বালানি তেলের কোনো সংকট নেই। গুজবে বিভ্রান্ত হয়ে অপ্রয়োজনীয় ভিড় না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।