সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে যাতে উপজেলায় শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং মানুষের সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে আলোচনা হয়।সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলাপ্রধান হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
সভায় বিদ্যুৎ সংকটের মোকাবিলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা বিষয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, পৌর বিএনপির প্রাক্তন আহ্বায়ক এডভোকেট আলী আজগর খাঁন, উপজেলা বিএনপির প্রাক্তন সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এবং সিংড়া জোনাল অফিস (নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১) এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান।
অতিরিক্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা তাশফিকুর রহমান, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, আইডিয়াল প্রেক্লাবের সভাতি আবুসাইদ খাঁন, স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ প্রমূখ।
সভায় বক্তারা সিংড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং জনস্বার্থে সবাইকে একত্রে কাজ করার আহ্বান করেন।

