নাটোরের সিংড়ায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় (৩০ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজন এ সভা উপজেলা প্রশাসনিক হলরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
আইন-শৃঙ্খলা কমিটির এ সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা, সরকারি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল এবং সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা।
| খুলনায় বাড়ি দখলের চেষ্টা ও অবরুদ্ধ করার অভিযোগ, আতঙ্কে দুই শিশুসহ তিন নারী |
এছাড়াও উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তাশরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, সিংড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টার, ৯ নম্বর তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সিংড়া পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা, উপজেলা ওলামা দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল খালেক বিশ্বাস।
সভায় স্থানীয় মেধাবী সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন দিক ও মতামত তুলে ধরেন।
সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমন এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।