মোঃ রিয়াদ, রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ফ্লাইওভারের নিচে মানবিক সংগঠন “দস্তরখান”-এর উদ্যোগে সপ্তাহে তিন দিন অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছে।
প্রতি শনিবার, সোমবার ও বুধবার নিয়মিতভাবে প্রায় ২০০ মানুষের জন্য এ খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। আয়োজকদের দাবি, পুরো কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়।
স্বেচ্ছাসেবকরা জানান, প্রায় তিন বছর ধরে এ উদ্যোগ অব্যাহত রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসে বিনামূল্যে খাবার গ্রহণ করেন।
কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ইয়ামিন, রিয়াদ, হাসান মীর, আলী আহাম্মদ, আমীর, শাওনসহ আরও অনেকে।
আয়োজকদের ভাষ্য, মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
