কক্সবাজারের জনপ্রিয় দৈনিক রূপালী সৈকত পত্রিকার পরিচালনা পরিষদের একটি জরুরি সভা শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মন্দ আবহাওয়া ও টানা ভারী বর্ষণের জন্য পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনে সভাটি শুক্রবার হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী। সভায় পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত থেকে পত্রিকার কার্যক্রম, সাংগঠনিক বিষয়, প্রকাশনা কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় পত্রিকার মান উন্নয়ন, সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা, পাঠকসেবা বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মকে শক্তিশালী করা, প্রতিনিধি নেটওয়ার্কের কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত সদস্যরা দৈনিক রূপালী সৈকতের উন্নয়ন, পেশাদার সাংবাদিকতা চর্চা এবং পাঠকের আস্থা আরও শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় ইচ্ছা ব্যক্ত করেন।
| টেকনাফে র্যাবের অভিযানে ২৪ হাজার ইয়াবাসহ আটক ১, জব্দ সিএনজি অটোরিকশা |
| টেকনাফে পিকআপের চাপায় গুরুতর আহত ৯ বছরের শিশুকন্যা, চালক পলাতক |
| টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনকারীর প্রতি ডুসাট পরিবারের সংহতি |
আলোচনা শেষে সভাপতি ফজলুল কাদের চৌধুরী উপস্থিত সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ঐক্য, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে দৈনিক রূপালী সৈকতকে আরও উন্নত ও পাঠকনির্ভর গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সদস্যদের আন্তরিক অংশগ্রহণ ও কার্যকর আলোচনার মাধ্যমে সভাটি সফলভাবে শেষ হয়।