দৈনিক নবদিগন্ত

রাজশাহীতে হাম আক্রান্ত আরও ৩ শিশুর মৃত্যু

রাজশাহীতে হাম আক্রান্ত আরও ৩ শিশুর মৃত্যু

রাজশাহীতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের উপসর্গ হামজনিত।

বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, গত এক দিনে ১০ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ১৩৩ জন সাসপেক্টেড হাম রোগীর চিকিৎসা চলছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৫২ জন সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন, হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কঠোর পরিশ্রম করছেন।

চিকিৎসকরা সতর্ক করেছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version