অনলাইন ডেস্ক

নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ শহরে সুনেরাহ-রেহানের মিউজিক্যাল ফিল্মের শুটিং

নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ শহরে সুনেরাহ-রেহানের মিউজিক্যাল ফিল্মের শুটিং

নেপালের মুস্তাং জেলার অন্তর্গত জমসম—সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত একটি শহর। কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। তুষারে ঢাকা পাহাড়, খোলা নীল আকাশ আর নিরব প্রকৃতির কারণে দীর্ঘদিন ধরেই এটি আন্তর্জাতিক নির্মাতাদের পছন্দের শুটিং লোকেশন। বলিউডের একাধিক প্রজেক্টের শুটিং হয়েছে এই জমসমে। এই…

বিস্তারিত
কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি ভাইরাল, যা জানা গেল

কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি ভাইরাল, যা জানা গেল

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে একজন মানসিক ভারসাম্যহীন তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উসকো-খুশকো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারা। অনেকের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, জোভান ওই তরুণীর সঙ্গে কী করছেন এবং ওই তরুণী কে? ভিডিওটি একটু এগোতেই পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনাটি। তরুণী আর কেউ…

বিস্তারিত
দক্ষিণ আফ্রিকায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ শিশু

দক্ষিণ আফ্রিকায় স্কুলবাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ শিশু

দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশে একটি স্কুলগামী মিনিবাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ শিশু নিহত হয়েছে। সোমবার(১৯ জানুয়ারি) সকালে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত সেবোকেং এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১১ জন শিক্ষার্থী প্রাণ হারায় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। খবর বিবিসির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,…

বিস্তারিত
প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

সৌদি আরবের শ্রমবাজারে নিজস্ব নাগরিকদের আধিপত্য বাড়াতে মার্কেটিং ও সেলস খাতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।সোমবার (১৯ জানুয়ারি) মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে যে এখন থেকে এই দুই খাতের প্রতিষ্ঠানগুলোতে অন্তত ৬০ শতাংশ কর্মী হতে হবে সৌদি নাগরিক। দীর্ঘদিনের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে প্রবাসীদের বদলে স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করতেই…

বিস্তারিত
নাইজেরিয়ায় গির্জা থেকে ১৬৩ পুণ্যার্থীকে অপহরণের অভিযোগ

নাইজেরিয়ায় গির্জা থেকে ১৬৩ পুণ্যার্থীকে অপহরণের অভিযোগ

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে দুটি গির্জায় হামলা চালিয়ে অন্তত ১৬৩ জন পুণ্যার্থীকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। গত রোববার সাপ্তাহিক প্রার্থনা চলাকালে এই অপহরণের ঘটনা ঘটে। এক যাজক বার্তা সংস্থা এএফপিকে গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। নাইজেরিয়ার উত্তরের খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রধান রেভারেন্ড জোসেফ হায়াব বলেন, ‘হামলাকারীরা বিপুল সংখ্যায় এসে গির্জার প্রবেশপথগুলো বন্ধ করে দেয় এবং পুণ্যার্থীদের…

বিস্তারিত
উত্তর কোরিয়ায় ভাইস প্রিমিয়ারের ‘অযোগ্যতায়’ ক্ষুব্ধ কিম, তাৎক্ষণিক বরখাস্ত

উত্তর কোরিয়ায় ভাইস প্রিমিয়ারের ‘অযোগ্যতায়’ ক্ষুব্ধ কিম, তাৎক্ষণিক বরখাস্ত

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন একটি শিল্পকেন্দ্র পরিদর্শন এবং প্রকল্প উদ্বোধনকালে মন্ত্রিসভার এক ভাইস প্রিমিয়ারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এমন তথ্য দিয়েছে। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার রিয়ংসং মেশিন কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন কিম জং–উন। সেখানে প্রকল্পের ধীরগতি দেখে ক্ষুব্ধ হয়ে কিম মন্ত্রিসভার ভাইস প্রিমিয়ার…

বিস্তারিত
ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ পুতিনকে আমন্ত্রণ

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ পুতিনকে আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পর্ষদের লক্ষ্য হিসেবে বিশ্বব্যাপী সংঘাত নিরসনের পাশাপাশি ফিলিস্তিনের গাজায় শাসনব্যবস্থা তদারকি ও পুনর্গঠন কার্যক্রমের কথা বলা হচ্ছে। পুতিনকে আমন্ত্রণ জানানোর বিষয়টি গতকাল সোমবার সামনে আসে। প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া–ইউক্রেন যুদ্ধের অবসান এখনো অনিশ্চিত।…

বিস্তারিত
কাবুলে বিস্ফোরণে ৭ জন নিহত: আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাবুলে বিস্ফোরণে ৭ জন নিহত: আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানীর শহর-ই-নও এলাকায় গতকাল সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি বিদেশি নাগরিকদের আবাসস্থল হিসেবে পরিচিত এবং কাবুলের অন্যতম সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ৭ জন…

বিস্তারিত
পৃথিবীর শেষ প্রান্তভাগের গ্রামটির মানুষ কীভাবে বাঁচে

পৃথিবীর শেষ প্রান্তভাগের গ্রামটির মানুষ কীভাবে বাঁচে

গ্রিনল্যান্ডের ইতোকোর্তোরমিত গ্রামটি প্রতিবছর নয় মাস বরফে ঢেকে থাকে। পৃথিবীর উত্তর প্রান্তভাগের জীবনধারা কেমন, তা এই জায়গায় গেলে বোঝা যায়। পরস্পরের সঙ্গে সংযুক্ত বিশ্বব্যবস্থায় সত্যিকারের দুর্গম জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা পাওয়াটা খুবই বিরল। একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন অঞ্চলগুলোর মানুষেরা কীভাবে জীবন যাপন করে, তা জানতে পারাটা আরও বিরল অভিজ্ঞতা। যুক্তরাজ্যভিত্তিক আলোকচিত্রী কেভিন হল সেই বিরল…

বিস্তারিত
‘অ্যাভাটার’–ঝড় থামিয়ে শীর্ষে, কী আছে এই সিনেমায়

‘অ্যাভাটার’–ঝড় থামিয়ে শীর্ষে, কী আছে এই সিনেমায়

গত বছরের ডিসেম্বরে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ছবিটির আয় পেরিয়েছে এক বিলিয়ন ডলার। তবে কোরীয় বক্স অফিসে দাপট দেখাচ্ছে রোমান্টিক সিনেমা ‘ওয়ানস উই ওয়ার আস’। দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে দ্বিতীয় সপ্তাহেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে ‘ওয়ানস উই ওয়ার আস’। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের ট্র্যাকিং সার্ভিসের তথ্য…

বিস্তারিত