Author: অনলাইন ডেস্ক

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যেভাবে শিক্ষার্থীদের গণিতভিত্তিক দক্ষতা, যৌক্তিক চিন্তাশক্তি এবং সমস্যা সমাধানের সক্ষমতা উন্নয়ন করে বিজ্ঞান ও প্রযুক্তিমুখী প্রজন্ম উৎপাদন করতে হবে, সেই জন্য দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যায়ক্রমে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিল সরকার। বৃহস্পতিবার রাজধানীর সাতারকুলে (বাড্ডা) গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান বিশ্ব দ্রুত জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি সমাজের দিকে যাচ্ছে । এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ছোটবেলা থেকেই গণিত, বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি শক্তিশালী করতে হবে শিশুদেরকে।’ তিনি জানান,…

Read More

স্পিনের দারুণ নিয়ন্ত্রণে বাংলাদেশকে বড় ধাক্কা দিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অ্যাডাম জ্যাম্পার নেতৃত্বে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণ আট উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে থামিয়ে দেয় মাত্র ১৩১ রানে। টস জিতে বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এবং বড় স্কোরের লক্ষ্য রাখার কথা জানান। তবে বাস্তবে দেখা যায়, চট্টগ্রামের উইকেটে ব্যাটসম্যানরা প্রত্যাশা অনুযায়ী সুবিধা করতে পারেননি। শুষ্ক পিচে অসম বাউন্স, কিছুটা টার্ন এবং গ্রিপ থাকায় অস্ট্রেলিয়ান স্পিনারদের সামনে বাংলাদেশি ব্যাটাররা বারবার চাপে পড়েন। বাংলাদেশের ইনিংস শুরুটা কিছুটা ইতিবাচক হলেও দ্রুতই ধস নামে। ২৬ রানের ওপেনিং জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।…

Read More

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। তিনি জানান, বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হয়েছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, সীমান্তে নিহত বাংলাদেশিদের পরিবারকে ভারত সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা হয়নি। তবে বাংলাদেশ সরকার প্রতিটি বৈঠকে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরোধিতা করে আসছে এবং জবাবদিহি ও ক্ষতিপূরণের বিষয়টি…

Read More

চট্টগ্রামে পাঁচ বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণ ও হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করার মামলায় প্রধান আসামি মো. আবিরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবির আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন, উদ্ধার করা আলামত এবং সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত, নির্মম ও নৃশংস; যা সমাজে আতঙ্ক…

Read More

চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না লিটন দাস। বাংলাদেশ দলের ফিজি ও দেলোয়ার হোসেন শিবা জানান, পরীক্ষায় লিটনের বাম পায়ের কাফ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তাওহিদ হৃদয় । নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়।মাসলে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। চোট গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে এবং তিনি দ্রুত সেরে উঠছেন। পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হলে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে তাকে দেখা যেতে পারে। এদিকে, এই ম্যাচে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে পেসার আব্দুল গাফফার সাকলাইনের। স্বাগতিকরা একাদশে তিন পেসার ও…

Read More

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেটকোভিচ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি কখনোই কোনো একক খেলোয়াড়কে আটকানোর জন্য আলাদা পরিকল্পনা করেন না। তার মতে, একজন ফুটবলারের জন্য পুরো দলকে সাজানো অর্থহীন। তবে মাঠের লড়াইয়ে সেই সিদ্ধান্তের মূল্যই যেন দিতে হলো আলজেরিয়াকে। বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলের পরাজয় বরণ করেছে আলজেরিয়া। ম্যাচের নায়ক ছিলেন লিওনেল মেসি, যিনি একাই হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেন এবং আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করেন নিজের ক্যারিয়ারে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পেটকোভিচ স্বীকার করেন, মেসির অসাধারণ নৈপুণ্যের পাশাপাশি আলজেরিয়ার নিজেদের ভুলও বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় গোলের সময় তার…

Read More

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন লিওনেল মেসি। মাত্র ১৭ মিনিটের মধ্যে প্রথম গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে গিয়ে, মেসি দুর্দান্ত এক হ্যাটট্রিক সম্পন্ন করেছেন। আর্জেন্টিনার এই রাজকীয় জয়ে ঢাকাই শোবিজ তারকারা উচ্ছ্বাসে মেতে উঠেছেন। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি মেসির জয়ে খুশি হয়ে সামাজিক মাধ্যমে ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, “আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।” ছোট পর্দার শীর্ষ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী শান্তভাবে আর্জেন্টিনার জয়ের শুভকামনা জানিয়েছেন। তরুণ অভিনেত্রী কেয়া পায়েল মেসির ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আর তানিয়া বৃষ্টি অভিনন্দন জানিয়ে বলেছেন, “বিজয়ীর মানসিকতা!” সংগীতশিল্পী তাসরীফ খান মেসির হ্যাটট্রিক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং অভিনেতারা প্রতিপক্ষ…

Read More

ফুটবল বিশ্বকাপের সোনালি ট্রফি শুধু একটি পুরস্কার নয়, বরং কোটি ফুটবলপ্রেমীর আবেগ ও স্বপ্নের প্রতীক। এই ট্রফি ঘিরে রয়েছে দীর্ঘ ইতিহাস, নাটকীয় ঘটনা ও বিস্ময়কর কিছু অধ্যায়। বিশ্বকাপ ফুটবলের সূচনা হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। তখন বিজয়ী ট্রফিটির নাম ছিল ‘ভিক্টরি ট্রফি’। পরবর্তীতে ফিফার তৎকালীন সভাপতি জুলে রিমের নামানুসারে এর নাম রাখা হয় ‘জুলে রিমে ট্রফি’। ফরাসি ভাস্কর আবেল লাফ্লেউর তৈরি এই ট্রফিটি সোনার প্রলেপযুক্ত রুপা দিয়ে নির্মিত এবং এর ভিত্তিতে নীল ল্যাপিস লাজুলি পাথর ব্যবহার করা হয়েছিল। ট্রফিটির উচ্চতা ছিল প্রায় ৩৫ সেন্টিমিটার এবং ওজন প্রায় সাড়ে তিন কিলোগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রফিটি লুটপাটের ঝুঁকিতে পড়ে। তবে ইতালীয় ফুটবল কর্মকর্তা…

Read More

বলিউড অভিনেতা রণবীর সিং গত বছরের ডিসেম্বর মাসে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি থেকে নিজেকে প্রত্যাহার করেন। এরপর বিষয়টি ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়। তার এই সিদ্ধান্তের পর ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ (FWICE) তার বিরুদ্ধে অসহযোগিতা নির্দেশিকা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়। এ পরিস্থিতিতে রণবীরের পাশে দাঁড়িয়েছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং সিন্টা’র সভাপতি পুনম ধিলোঁ। তিনি বলেন, রণবীরকে অযথা সমালোচনা ও চাপের মুখে ফেলা হচ্ছে। পুনম ধিলোঁ জানান, রণবীর একজন দায়িত্বশীল ও পেশাদার শিল্পী এবং কারও ক্ষতি করার কোনো উদ্দেশ্য তার নেই। তিনি আরও বলেন, প্রযোজনা প্রতিষ্ঠান ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর সঙ্গে রণবীরের দীর্ঘদিনের ভালো…

Read More

বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ঘটনার সময় হেলিকপ্টারটিতে দুইজন ক্রু ছিলেন, যাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত সোমবার (৮ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। তবে বিষয়টি মঙ্গলবার (৯ জুন) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ পায়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই দুই ক্রুকে উদ্ধার করা হলেও তাদের শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি। প্রতিবেদনে আরও জানানো হয়, আপাচি মডেলের ওই হেলিকপ্টারটি গুলিতে ভূপাতিত হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে—তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এদিকে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এ বিষয়ে এখনো…

Read More