Author: অনলাইন ডেস্ক

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ তৈরি হয় এবং পরে পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি আব্দুল্লাহ আল মাসুম (২৮)। শুক্রবার (৩ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুর থেকে তাকে আটক করা হয়। ঘটনার সূত্রপাত হয় গত ২৭ মার্চ সকালে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায়। নির্যাতনের শিকার দুই শিশু আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। স্থানীয় সূত্রে জানা যায়, চুরির সন্দেহে তাদের বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে একটি পুকুরপাড়ে নেওয়া হয়। সেখানে মারধরের পাশাপাশি পানিতে ডুবিয়ে রাখা হয় এবং ময়লাযুক্ত…

Read More

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিং নিয়ে চার গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার ঘটনায় শুরু হওয়া উত্তেজনা শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে আবারও তীব্র আকার নেয়। সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ প্রায় ১০০ জন আহত হয়েছেন। স্থানীয়দের তথ্য অনুযায়ী, দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামে এক কিশোর ফুটবল খেলার মাইকিং করছিলেন। তখন পাশের খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্রামের কয়েকজন যুবক তাকে মারধর ও লাঞ্ছিত করে। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারে প্রথম সংঘর্ষ হয়। রাতের সময়ে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, শনিবার সকাল ৭টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ঢালসহ পুনরায়…

Read More

দিনাজপুরের হাকিমপুরে একজন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার কথা বলে নিজ অফিসে একজন নারী (২৬) ডেকে নিয়ে ধর্ষণ করেছেন। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ অনুযায়ী, ধর্ষণের ঘটনা ঘটেছিল ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে কর্মকর্তার কার্যালয়ে। ভুক্তভোগী নারী দুই সন্তানের মা এবং পেশায় গরুর খামারি। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত কর্মকর্তা ও ভুক্তভোগীর পূর্বপরিচয় ছিল। তিনি ভুক্তভোগীকে ফোনে কল করে গল্প করার জন্য অফিসে ডেকে নেন। অফিসে…

Read More

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মার্চ মাসে ৩,৭৭৮টি ফৌজদারি মামলা ও ১,৭৪২টি ট্রাফিক মামলা সংক্ষিপ্ত বিচার আদালতে নিষ্পত্তি করেছেন। এই মামলাগুলোর মাধ্যমে গ্রেপ্তার হওয়া ৬,৮৬৩ জনের মধ্যে ৩,৭০১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মতিঝিল বিভাগে ৯২০ জনের বিরুদ্ধে ৫৫২টি মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে ৬৩৩ জনকে সাজা প্রদান করা হয়েছে এবং ১ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তেজগাঁও বিভাগে ১,০৩৫ জনের বিরুদ্ধে ৫৫০টি মামলা দায়ের হয়, ৩৮৯ জনকে সাজা দেওয়া হয়েছে এবং ১ লাখ ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। ওয়ারী বিভাগে ৬৬২ জনের বিরুদ্ধে ৩৬১টি মামলা দায়ের হয়ে ২৫১ জনকে সাজা ও…

Read More

হ্যামস্ট্রিং চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাজমার বিপক্ষে ম্যাচে ফের মাঠে ফিরেছেন। মাঠে ফিরেই তিনি জোড়া গোল করে আল নাসরকে জয় উপহার দিয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) আল নাজমার বিরুদ্ধে আল নাসর ৫-২ গোলে জয়ী হয়। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো, আর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলও করেন। এটি তার ক্যারিয়ারের ৯৬৭তম গোল। রোনালদো ইতিহাসে প্রথমবার এক হাজার গোলের মাইলফলক স্পর্শের পথে এগোচ্ছেন। দুই গোলের পাশাপাশি সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আল নাসরের এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে…

Read More

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের ৩৫তম দিনে মধ্যপ্রাচ্যের আকাশ ও মাটিতে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দক্ষিণ ইরানে মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দুই দেশের সামরিক বাহিনী নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে উদ্ধারে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ও পেন্টাগনের কিছু সূত্র অনুযায়ী, বিমানে সাধারণত দুইজন ক্রু থাকে—একজন পাইলট ও একজন অস্ত্র ব্যবস্থা কর্মকর্তা। একজনকে মার্কিন বিশেষ বাহিনী ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার করতে সক্ষম হয়েছে, তবে দ্বিতীয় ক্রু এখনো প্রতিকূল পাহাড়ি এলাকায় নিখোঁজ। মার্কিন পেন্টাগন ইরানি বাহিনীর হাতে নিখোঁজ ক্রুকে পড়তে দিতে চায়নি। দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান ও পাহাড়ি কোহগিলুয়েহ ও বোয়ের-আহমদ প্রদেশের ওপর দিয়ে মার্কিন সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমান…

Read More

রাজধানীর খিলগাঁওয়ের তারাবাগ এলাকার একটি বাসা থেকে মাহিম নামে ৬ বছরের ছেলে শিশু ও মা নার্গিস বেগমের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে খবর পেয়ে ঘরের ভেতর দুজনের মরদেহ দেখতে পায় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, শিশুটিকে গলা কেটে হত্যার পর মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেন। পুলিশ জানায়, ঘরের ফ্যানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিলেন মা, আর খাটের ওপর ছিল ছেলের গলা কাটা মরদেহ। খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুপুরের দিকে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। তখন পরিবারের অন্য সদস্যরা বাসায় ছিলেন না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Read More

মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক আকাশপথে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত মাত্র ৩৫ দিনে মোট ২৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবারও (৩ এপ্রিল) মধ্যপ্রাচ্য রুটে আরও ৬টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে। এর ফলে প্রবাসী যাত্রী এবং পর্যটকদের জন্য বিমানবন্দরটি একসময়কার চেনা ব্যস্ততা হারিয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রের অবাধ বিচরণের কারণে বেসামরিক বিমান চলাচলের রুটগুলো ঝুঁকিতে পড়েছে, বিশেষ করে শারজা, দুবাই ও আবুধাবি রুটে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, এয়ার আরাবিয়ার ২টি এবং সালাম এয়ারের ২টি ফ্লাইট। ফ্লাইট…

Read More

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (৩ এপ্রিল) মির্জা আব্বাসের পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। সেদিনই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

Read More

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় কার্যকর করার দাবিতে জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট আজ (শনিবার) বাদ আসর বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সরকারি দল সংসদ কার্যক্রমে ব্যর্থ হয়েছে এবং বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে চলেছে। সংবিধান সংস্কারকে অবজ্ঞা করে সরকার শুধু সংশোধনী আনার চেষ্টা করছে। তাই রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের কোনো বিকল্প নেই। এছাড়া জানা গেছে, আগামী ৭ এপ্রিল ১১ দলীয় নির্বাচনি জোটের শীর্ষ নেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ…

Read More