Author: অনলাইন ডেস্ক

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে রহস্য আরও বাড়ছে। তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার শনিবার (৪ এপ্রিল) রাত প্রায় ১১টায় তালসারি থানায় গিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এফআইআর দায়ের করেন। তার সঙ্গে ছিলেন টালিউডের জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে সকালে কলকাতার রিজেন্ট পার্ক পুলিশ স্টেশনে টালিউড শিল্পী সংগঠন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেড-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ধারাবাহিকের শুটিং চলাকালীন অবহেলা ও ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে কাজ পরিচালনার কারণে রাহুলের মৃত্যু ঘটে। পাশাপাশি, শুটিং সেটে জীবনঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করার পাশাপাশি ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও…

Read More

বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ অনুসন্ধানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি। তবে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কমিটির ডাকে সাড়া দেননি, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। রোববার (৫ এপ্রিল) এনএসসিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিটির প্রধান একেএম আসাদুজ্জামান বিষয়টি জানালেন। এরপর আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি উল্লেখ করেছেন, তিনি ডাকে সাড়া দেননি মূলত চারটি কারণে: বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং মন্ত্রণালয় এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে। তদন্ত কমিটির প্রজ্ঞাপনে প্রাথমিক সিদ্ধান্তই পূর্বনির্ধারিত। উচ্চ আদালতে বিচারাধীন একটি বিষয় নিয়ে তদন্ত করলে এটি আদালত অবমাননার সমতুল্য হতে পারে।…

Read More

জ্বালানি সাশ্রয়ের কারণে আগে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শপিংমল, দোকানপাট ও বিপণি বিতানগুলোর জন্য। তবে সরকার নতুন সিদ্ধান্তে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখতে অনুমতি দিয়েছে। রোববার (৫ এপ্রিল) জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিন মাসের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছে। দোকান মালিকদের আবেদন বিবেচনা করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসের চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পেট্রোল ও অকটেন মজুদ রয়েছে। এছাড়া, রাশিয়া থেকে তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্র ইতিবাচক অবস্থান নেয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর…

Read More

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হক আর নেই। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টায় ঢাকার শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সাবেক এই নেতা বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট নিজাম উদ্দিন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। ১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে জন্মগ্রহণ করেন এবিএম আনোয়ারুল হক। শিক্ষাজীবনে তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন এবং পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন। সরকারি চাকরি শেষ করে রাজনীতিতে পা রাখেন…

Read More

তরমুজ খাওয়ার সময় বীজ খেয়ে অনেকেই চিন্তিত হন। তবে সত্যি বলতে, তরমুজের বীজ খাওয়া মোটেও ক্ষতিকর নয়। বরং এটি পুষ্টির ভালো উৎস হিসেবে কাজ করে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, এই ছোট বীজের মধ্যে রয়েছে অনেক উপকারিতা যা শরীরের জন্য বিশেষ দরকারী। ছোট, কিন্তু পুষ্টিতে সমৃদ্ধ প্রোটিন উৎস: বীজে প্রায় ৩০% প্রোটিন এবং আর্জিনিন নামের অ্যামিনো অ্যাসিড থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ ও হৃদ্‌স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। উপকারী ফ্যাট: মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্টেরল কমাতে ও প্রদাহ নিয়ন্ত্রণে কার্যকর। খনিজ সমৃদ্ধ: ম্যাগনেসিয়াম, জিংক ও আয়রন থাকে, যা স্নায়ু, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তি বাড়াতে সাহায্য করে। শরীর ও ত্বকের জন্য উপকার ত্বকের…

Read More

৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। গত বছরের নভেম্বরে হৃদ্‌রোগজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়ার পরই তিনি এ সিদ্ধান্ত নেন। অস্কারের সঙ্গে ব্রাজিলের ক্লাব সাও পাওলোর চুক্তি ছিল ২০২৭ সালের শেষ পর্যন্ত, তবে চলতি সপ্তাহেই সেই চুক্তি শেষ করতে যাচ্ছেন তিনি। নভেম্বরে সাও পাওলোর বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে ফিটনেস পরীক্ষার সময় এক্সারসাইজ বাইকে অনুশীলনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন এই মিডফিল্ডার। এর আগে ২০২৪ সালের শেষদিকে চীনে খেলা শেষে ফ্রি এজেন্ট হিসেবে নিজের শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে আসেন তিনি। ক্লাবের দেওয়া এক বিবৃতিতে অস্কার জানান, তিনি আরও বেশি সময় মাঠে থাকতে চেয়েছিলেন এবং…

Read More

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব ইস্টার সানডে উপলক্ষে প্রোটেস্ট্যান্ট চার্চের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (৫ এপ্রিল) সকাল প্রায় পৌনে ১২টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান করেন।

Read More

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ধারাবাহিক বিমান ও ড্রোন হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আরও বহু মানুষ আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, নাবাতিয়া অঞ্চলের হাব্বুশ ও কফুরের মাঝামাঝি একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হন। একই সময়ে, টায়ারের উত্তরের কাদমুস সড়কে ড্রোন হামলায় আরও দুইজন প্রাণ হারান। টায়ার জেলার মারাকেহ এলাকায় একটি সড়ক সংযোগস্থলে চালানো বিমান হামলায় দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আইন বাল গ্রামে একটি বাড়িতে হামলায় দুইজন নিহত এবং একজন আহত হন। ইয়াতের এলাকায় চারজন, হাব্বুশে দুই শিশু নিহত হয়েছে এবং অন্তত ২২ জন আহত…

Read More

দীর্ঘদিন একসঙ্গে থাকা অনেক দম্পতিকে দেখে মনে হয় তাদের চেহারায় যেন কিছুটা মিল তৈরি হয়েছে। কারও হাসি, কারও চোখের ভাঁজ বা মুখের অভিব্যক্তি—সবকিছুই একরকম মনে হতে পারে। তাই প্রশ্ন ওঠে, সত্যিই কি সময়ের সঙ্গে স্বামী-স্ত্রীর চেহারা এক হয়ে যায়? বিশেষজ্ঞদের মতে, বিষয়টি আংশিক সত্য হলেও পুরোপুরি নয়। মানুষের চেহারা জিনগতভাবে বদলে গিয়ে এক হয়ে যায়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে দীর্ঘদিন একসঙ্গে থাকা, অভ্যাস ও আবেগের ঘনিষ্ঠতার কারণে কিছু দৃশ্যমান মিল তৈরি হতে পারে। অভিব্যক্তির প্রভাবমানুষের মুখে ভাঁজ ও রেখা অনেক সময় নির্দিষ্ট অভিব্যক্তির কারণে গড়ে ওঠে। যেমন—বেশি হাসলে চোখের পাশে রেখা পড়ে, আবার কপাল কুঁচকালে কপালে ভাঁজ দেখা যায়।…

Read More

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার একটি স্কুলে বিদ্যুৎ সমস্যায় ভোগা শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতনের সমপরিমাণ প্রায় এক লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকালে তিনি হঠাৎ করে ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ পরিদর্শনে গেলে অভিভাবকদের কাছ থেকে বিদ্যুৎ সংকটের বিষয়টি জানতে পারেন। স্কুলটিতে প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত দুই শিফটে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু সাম্প্রতিক তীব্র গরম ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের পাঠদান ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্কুলে পৌঁছালে সহকারী পরিচালক এনামুল হক তালুকদার তাকে স্বাগত…

Read More