মায়ামিতে আবাসন সাম্রাজ্য গড়ছেন মেসি
কাতার বিশ্বকাপের পর পিএসজি ছেড়ে মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে, ক্যারিয়ারের বাকিটা সময় এখানেই থাকবেন তিনি। এর মাঝেই সেখানকার শহর ব্রিকেলের বিলাসবহুল আকাশছোঁয়া ভবনেও দাপুটে বিচরণ করছেন লিওনেল মেসি। সম্প্রতি সিপ্রিয়ানি রেসিডেন্স মায়ামিতে চারটি বিলাসবহুল কন্ডোমিনিয়াম (অ্যাপার্টমেন্ট) কিনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ৮০ তলার এই টাওয়ার ব্রিকেল শহরের কেন্দ্রস্থলে গড়ে উঠছে। এর মধ্য দিয়ে…

