মো: আল-মাহফুজ শাওন: খুলনা মহানগরীর নিরালা মোড়ে ইজিবাইকে থাকা এক যাত্রীর টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার নিরালা মোড়ে একটি ইজিবাইকে থাকা যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাদের ধাওয়া করে আটক করেন। পরে উত্তেজিত জনতা আটক দুজনকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও জোরদারের দাবি জানান।
Author: দৈনিক নবদিগন্ত
মোঃ আলমগীর হোসাইন, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় শহিদুল ইসলাম (৩৪) নামে এক আসামিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অপর আসামি সেলিম মিয়াকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম নাটোরের বাগাতিপাড়া উপজেলার তামালতলা এলাকার মৃত চাঁন খলিফার ছেলে। খালাসপ্রাপ্ত সেলিম মিয়া…
নলডাঙ্গা( নাটোর) প্রতিনিধিঃ সংস্পর্শে হতে পারে নানা রোগ। দেশে ছড়িয়ে পড়েছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম-ব্যাহত হতে পারে ফসলের উৎপাদন। দেখতে ধনেগাছের মতো। উচ্চতা দুই থেকে তিন ফুট। সবুজ পাতার ফাঁকে সাদা ফুলে আকর্ষনীয়,এই আগাছার নাম পার্থেনিয়াম। নাটোরসহ দেশের মাঠে-ঘাটে ছড়িয়ে পরেছে এই ঝোপালো গাছ। কৃষিবিদ ও চিকিৎকরা বলেছেন,পার্থেনিয়াম একধরনের বিষাক্ত আগাছা। বিষাক্ত এই আগাছার বিস্তার রোধে এখনি নিতে হবে পদক্ষেপ। না হলে কৃষি, কৃষক,গবাধিপশু ও মানবদেহের জন্য হয়ে উঠবে ভয়ংকর। নীরবে ক্ষতি করলেও জানে না বেশির ভাগ মানুষ। নাটোরের পতিত জমি থেকে শুরু করে কৃষি জমিতে ছড়িয়ে পড়েছে মানুষের জন্য ক্ষতিকর বিষাক্ত পার্থেনিয়াম গাছ। কয়েক বছর ধরে এ…
এরশাদ রানা, কুমিল্লা: কুমিল্লা নগরীর দেশওয়ালিপট্টি এলাকায় শ্বশুরবাড়ি থেকে জান্নাতুল নাঈম ফারিয়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে নগরীর কাসেম গার্ডেন ভবনের দ্বিতীয় তলার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। নিহত ফারিয়া কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কানগাঁও এলাকার মো. হানিফ মিয়ার মেয়ে। প্রায় আট মাস আগে নগরীর দেশওয়ালিপট্টি এলাকার মেহেদী হাসানের সঙ্গে তার বিয়ে হয়। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, বিকেলে ঘুমানোর কথা বলে ফারিয়া…
নিজস্ব প্রতিবেদক: টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসাইন আহমদের বিরুদ্ধে সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি ভিডিও বার্তার মাধ্যমে নিজের অভিমত প্রকাশ করেছেন। ভিডিও বক্তব্যে হোসাইন আহমদ বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, একটি মহল ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এমন অপপ্রচার চালাচ্ছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সেবা করে আসছেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি…
মোঃ আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি: টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে বাগেরহাটের বিভিন্ন উপজেলায় কাটা ধান মাঠেই পড়ে থেকে অঙ্কুরিত হতে শুরু করেছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। জেলার সদর ও রামপালসহ বিভিন্ন এলাকায় কৃষকরা জানান, মৌসুমের শেষ পর্যায়ে হঠাৎ বৃষ্টির কারণে সময়মতো ধান ঘরে তুলতে পারেননি। অনেকেই কাটা ধান মাঠে শুকানোর জন্য রেখে দিলেও টানা বৃষ্টিতে তা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও শীষ থেকে চারা গজিয়ে যাচ্ছে। ফলে উৎপাদন খরচও উঠবে কি না—তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। একই সঙ্গে বাজারে ধানের দাম কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। রামপালের শ্রীফলতলা গ্রামের কৃষক আনিস আলী বলেন, “অনেক কষ্ট…
মোঃ আব্দুল্লাহ শেখ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় এক দরিদ্র পরিবারের ঘরে একসাথে চার নবজাতকের জন্মে আনন্দের পাশাপাশি চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। উপজেলার কামরাঙ্গার চর এলাকার বাসিন্দা আলাউদ্দিন গোলদার পেড়িখালি বাজার জামে মসজিদের মোয়াজ্জেম হিসেবে কাজ করেন। তার মাসিক আয় মাত্র ৭ হাজার টাকা। এই সীমিত আয়ে ছয় সদস্যের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছিল। নতুন করে চার সন্তানের জন্মে পরিবারে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রী মনিরা বেগম একসাথে চার সন্তানের জন্ম দেন। তাদের আগে থেকেই দুই মেয়ে রয়েছে, যাদের বয়স ১৫ ও ৮ বছর। বর্তমানে মা ও চার…
শেরপুর বগুড়া প্রতিনিধি, মোঃ আল মুনতাকিম: বগুড়ার শেরপুরে আব্দুল হামিদ (৭৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর পশ্চিমপাড়া গ্রামের নিজ বাড়ির পেছনের একটি ইউক্যালিপ্টাস গাছে তাঁর মরদেহ পাওয়া যায়। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত তরিফ উল্লা সরকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মে) রাতের খাবার খেয়ে তিনি ঘরে ছিলেন। এরপর গভীর রাতে পরিবারের অগোচরে বাড়ির পেছনের গাছে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরদিন সকালে এক প্রতিবেশী মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা জানান,…
প্রীতম দাস, সুনামগঞ্জ: সুনামগঞ্জে বিয়ের উদ্দেশ্যে আদালত প্রাঙ্গণে আসা এক অপ্রাপ্তবয়স্ক প্রেমিক যুগলকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের সন্দেহ হলে বিষয়টি সামনে আসে। পরে সদর মডেল থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। বর্তমানে তাদের অভিভাবকদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আদালত এলাকায় ঘোরাঘুরি করার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আইনজীবীরা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা বিয়ের উদ্দেশ্যে সেখানে এসেছে বলে স্বীকার করে। পরে জানা যায়, তারা উভয়েই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি আইনজীবীরা পুলিশকে জানান। আটক কিশোরীর নাম রুবি বেগম (১৬), তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের…
শাহরিয়ার আহমেদ সুমন, তানোর উপজেলা প্রতিনিধি: রাজশাহীর তানোরে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান। তানোর প্রেসক্লাবের সভাপতি মো. সাইদ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। এতে স্থানীয় সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা ও অবকাঠামোগত সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেন, সমাজে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের দায়িত্বশীল কাজের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা সন্তোষ…
