নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণ থেকে অধ্যক্ষ ইয়াসমিন আরা (লাকী) এর নেতৃত্বে শোক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি কুশদহ ইউনিয়ন পরিষদসহ আফতাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। বিজ্ঞাপন র‍্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী,অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শেষে নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় শিক্ষক ও অভিভাবক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট স্কুলে শিশু সিরাজুল ইসলাম (সামস) হত্যার প্রতিবাদে শোক র‍্যালি ও নীরবতা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণ থেকে অধ্যক্ষ ইয়াসমিন আরা (লাকী) এর নেতৃত্বে শোক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি কুশদহ ইউনিয়ন পরিষদসহ আফতাবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী,অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শেষে নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় শিক্ষক ও অভিভাবক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *