রমজান জুড়ে ইফতার বিতরণ কর্মসূচি: আজ ১১ তম ইফতার বিতরণ কর্মসূচি
রাজধানীর মিরপুর-১ জনতা হাউজিং এলাকায় অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে সামাজিক সংগঠন আপন শিকড় ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন। তিনি বলেন, রমজানের পবিত্র মাসে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
