রামপুরায় শিশুহত্যা: সমবেদনা জানালেন নাহিদ ইসলাম

রামপুরায় শিশুহত্যা: সমবেদনা জানালেন নাহিদ ইসলাম

রামপুরায় পাশবিক নির্যাতনের পর হত্যা হওয়া শিশুর পরিবারকে সমবেদনা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। নাহিদ ইসলাম জানান, অপরাধী যতোই বড় হোক না কেন, সবাইকে বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, “আমরা এই পরিবারের সঙ্গে সর্বাত্মকভাবে পাশে আছি। যে কোনো মূল্যে হত্যার বিচার নিশ্চিত করা হবে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, যারা জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। তদন্ত শেষে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।”

নাহিদ ইসলাম জানান, ইতিমধ্যে একজনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *