🖨️ News Print
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব সিক্স । সোমবার (০৬ জুলাই) সন্ধ্যায় খুলনা মোংলা মহাসড়কের ফয়লা সিএন্ডবি মোড়ে একটি মাহিন্দ্রা গাড়িতে অভিযান চালিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মিলন তালুকদারের পুত্র ইব্রাহিম তালুকদার (২৩) কে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করে র্যাব।
র্যাব সিক্সের অপারেশন কর্মকর্তা জানান, ফেনী থেকে বাগেরহাটের রামপালের উদ্যেশ্য বিপুল পরিমাণ গাঁজার একটি চালান আসছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা । অভিযানে আনুমানিক ১০ থেকে ১৫ কেজি গাজা সহ ইব্রাহিম তালুকদারকে আটক করা হয় ।
আটককৃত ইব্রাহিম ও উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

