Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • কয়রায় বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের মৃ*ত্যু:তদন্তে পুলিশ
  • সুনামগঞ্জের জামালগঞ্জের রাধানগর গ্রামে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই
  • খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫
  • নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের সংবাদ সম্মেলন
  • উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে
  • হেফাজতের ব্যানারে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
  • গোপালগঞ্জ পৌরসভার প্রতিটি সড়ক খানা-খন্দরে ভরে গেছে, পথচারীদের চরম দুর্ভোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Sunday, September 6
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | নড়াগাতীতে ডাকাতি মামলায় আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার গলিত স্বর্ণ

নড়াগাতীতে ডাকাতি মামলায় আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার গলিত স্বর্ণ

By দৈনিক নবদিগন্ত06/07/2026 খুলনা No Comments2 Mins Read
নড়াগাতীতে ডাকাতি মামলায় আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার গলিত স্বর্ণ
নড়াগাতীতে ডাকাতি মামলায় আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, উদ্ধার গলিত স্বর্ণ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী এলাকায় ডাকাতি সংঘটিত ডাকাত চক্রের সদস্যসহ ছয়জন গ্রেফতার লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য এবং লুণ্ঠিত স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (৫ জুলাই) নড়াইল জেলা পুলিশের তথ্য জানানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, খুলনার তেরোখাদা উপজেলার নদীয়ার চর মধ্যপাড়া গ্রামের জাকির মোল্যা ওরফে জেকের আলী (৪৮), নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), কালিয়া উপজেলার জোকারচর গ্রামের পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬), একই উপজেলার শুক্তগ্রামের মফিজ খাঁ (৩৮), খুলনার তেরোখাদা উপজেলার নালিয়াচর গ্রামের দীন ইসলাম মোল্যা (৪২)

খুলনার রূপসা উপজেলার আইচগাতী কামারপাড়া গ্রামের স্বর্ণকার সরজিৎ কর (৪৫)। গত ৮ জুন দিবাগত রাতে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা সালাহ উদ্দীন খাঁনের বাড়িতে অস্ত্রধারী ডাকাত দল হানা দেয়। তারা সালাহ উদ্দীন খাঁন ও তার ছেলে আশিকুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় নড়াগাতী থানায় দায়ের করা মামলার তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিসিআইসি ও নড়াগাতী থানা-পুলিশ। পরে গত ২ থেকে ৪ জুলাই নড়াইল, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্য এবং লুণ্ঠিত স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণকারকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ওই ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে নড়াইল, খুলনা, গোপালগঞ্জসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিলেন বলেও জানিয়েছেন।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার হওয়া চারজনের বিরুদ্ধে আগেও ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। জাকির মোল্যা ওরফে জেকের আলীর বিরুদ্ধে দুটি ডাকাতি ও তিনটি চুরির, পারভেজ মৃধা ওরফে দারোগার বিরুদ্ধে তিনটি ডাকাতি ও একটি চুরির, জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পার বিরুদ্ধে তিনটি ডাকাতি ও একটি চুরির এবং মফিজ খাঁর বিরুদ্ধে দুটি ডাকাতি ও একটি চুরির মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন।

জেলা পুলিশ জানিয়েছে, অভিযানের মাধ্যমে আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের গুরুত্বপূর্ণ সদস্যদের গ্রেফতার করা সম্ভব হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামালের অবশিষ্ট অংশ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ডাকাতি

Keep Reading

2 Mins Read

কয়রায় বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের মৃ*ত্যু:তদন্তে পুলিশ

1 Min Read

সুনামগঞ্জের জামালগঞ্জের রাধানগর গ্রামে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই

2 Mins Read

খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

কয়রায় বিয়ের এক মাসের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের মৃ*ত্যু:তদন্তে পুলিশ

খুলনা 05/09/2026

সুনামগঞ্জের জামালগঞ্জের রাধানগর গ্রামে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে ছাই

05/09/2026

খুলনার হোটেল টাইগার গার্ডেনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চেষ্টায় বড় ক্ষতি থেকে রক্ষা

05/09/2026

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫

05/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.