Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Monday, August 31
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ

অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ

By দৈনিক নবদিগন্ত06/07/2026 খুলনা No Comments2 Mins Read
অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ
অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

বাগেরহাট প্রতিনিধিঃ

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা মোংলা বন্দর শ্রমিক কল্যাণ (সিবিএ) সংঘের নির্বাচন দ্রুত সম্পন্নের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মাহমুদ পারভেজ বলেন, “মোংলা বন্দর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর। এখানে কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা চাই না। শ্রমিকদের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য।”

রোববার (৫ জুলাই) মোংলা বন্দর সিবিএ ভবনে অনুষ্ঠিত সভায় এস এম আসিফ নাইমের সঞ্চালনায় মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ মাহমুদ পারভেজ বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য শ্রমিক, প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়েই বন্দরে স্থিতিশীল ও ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করা সম্ভব।

সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম, মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের সাবেক আহ্বায়ক শাহিনুর রহমান, মতিউর রহমান, জাহিদুর রহমানসহ শ্রমিক নেতারা।

বক্তারা অভিযোগ করেন, নানা অজুহাতে বছরের পর বছর সিবিএ নির্বাচন ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় একটি প্রভাবশালী সিন্ডিকেটের কারণে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘদিন স্থগিত ছিল। এতে প্রকৃত শ্রমিক নেতৃত্ব গড়ে ওঠেনি এবং সাধারণ শ্রমিকরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বক্তারা আরও বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলাকে ঘিরে খুলনা বিভাগের সাধারণ মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক সম্ভাবনা থাকলেও একটি সুবিধাভোগী গোষ্ঠীর প্রভাবের কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে তারা মনে করেন। তাদের মতে, একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কর্মপরিবেশ আরও শক্তিশালী হবে।

সভায় বক্তারা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। বক্তাদের আশা, দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হলে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন হবে এবং মোংলা বন্দরের শ্রমিক রাজনীতিতে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

সিবিএ

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.