Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮
  • হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  • চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ
  • যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম
  • “শব্দতরী”গবেষণানির্ভর ও মননশীল প্রকাশনার উদ্যোগ আশাব্যঞ্জক
  • কুমিল্লা বিভাগ বাস্তবায়নের পথে,২৪এমপি’র স্বাক্ষর
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন
  • কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Wednesday, September 2
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | চট্টগ্রাম | টেকনাফে রাস্তার জমি বিরোধে সংঘর্ষ: কলেজ ছাত্র শফি উল্লাহর মৃত্যু, দাফন সম্পন্ন

টেকনাফে রাস্তার জমি বিরোধে সংঘর্ষ: কলেজ ছাত্র শফি উল্লাহর মৃত্যু, দাফন সম্পন্ন

By দৈনিক নবদিগন্ত06/07/2026 চট্টগ্রাম No Comments2 Mins Read
টেকনাফে রাস্তার জমি বিরোধে সংঘর্ষ: কলেজ ছাত্র শফি উল্লাহর মৃত্যু, দাফন সম্পন্ন
টেকনাফে রাস্তার জমি বিরোধে সংঘর্ষ: কলেজ ছাত্র শফি উল্লাহর মৃত্যু, দাফন সম্পন্ন
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

এম, এ মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া এলাকায় চলাচলের রাস্তার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কলেজ ছাত্র শফি উল্লাহ (২৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার (৫ জুলাই) রাত এশার নামাজের পর স্থানীয় কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

নিহত শফি উল্লাহ সাবরাং পুরানপাড়ার বাসিন্দা হাফেজ মুখতার আহমদের ছেলে এবং হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের বিএসএস (পাস) কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত ৪ জুলাই হাফেজ মুখতার আহমদ ও কামাল আহমদ গংয়ের মধ্যে দীর্ঘদিনের চলাচলের রাস্তার জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে পুলিশি তদন্ত হওয়ার কথা ছিল। তদন্তকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, এ সময় কামাল আহমদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় আবু বক্কর, হাবিব উল্লাহ, শফি উল্লাহসহ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় শফি উল্লাহ মাথায় লাঠির আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি বমি করলে স্বজনরা তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি মারা যান।

পোস্টমর্টেম শেষে মরদেহ বাড়িতে আনা হলে রাত এশার নামাজের পর স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। নিহতের বড় ভাই সিদ্দিক আহমদ সাংবাদিকদের জানান, প্রায় আট বছর ধরে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল আহমদ তাদের বাড়িতে যাতায়াতের পথ বন্ধ করে রেখেছেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। তিনি আরও দাবি করেন, তিনি প্রবাসে থাকাকালে চলাচলের পথ ছেড়ে দেওয়ার জন্য কামাল আহমদ চাঁদা দাবি করেছিলেন।

এ ঘটনায় আদালতে দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে এবং ওই মামলার তদন্তের জন্যই সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মূলত যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।

এদিকে, সামান্য রাস্তা-সংক্রান্ত বিরোধে একজন কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জমি নিয়ে বিরোধ দাফন মৃত্যু

Keep Reading

2 Mins Read

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

1 Min Read

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

2 Mins Read

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮

চট্টগ্রাম 31/08/2026

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

31/08/2026

চৌদ্দগ্রামে সড়কের বেহাল দশা,প্রতিদিন জনদূর্ভোগের স্বীকার লাখো মানুষ

31/08/2026

যুক্তরাষ্ট্র দূতাবাসের রাষ্ট্রদূত পরিদর্শন করেন গঙ্গাচড়ায় প্যারাগন গ্রুপের ডেইরি ফার্ম

31/08/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.