নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরে গঙ্গাচড়া উপজেলায় গঙ্গাচড়া সদর ইউনিয়নে (শনিবার ০৪ জুলাই২০২৬ খ্রি) দুপুর ২.০০ ঘটিকায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের পিছনের রাস্তা সংলগ্ন এলাকায় ‘ক’ শ্রেণির মাদক ‘হিরোইন’ সেবন ও সংরক্ষণ করার অপরাধে জাহাঙ্গীর আলম নামক একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এবং ৩৬ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ (দুইশত) টাকা জরিমানা করা হয় এবং সংরক্ষিত মাদক জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হামিদুল ইসলাম জানান জনস্বার্থে এ রকমের অভিযান অব্যাহত থাকবে।

