এম এইঢ কামাল, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আড়াইবেকী এলাকার এস্কেন মৃধার বাড়ি থেকে হোগলপাতি খাল পর্যন্ত ইটের সলিং দিয়ে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
৪ জুলাই (শনিবার) বেলা ১টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ‘পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা।’
পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ‘ইউনিয়ন বিএনপি’র যুগ্নআহবায়ক শাহিন খান, সাংগঠনিক সম্পাদক হারুন খান, ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেব প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

