Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী
  • নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন
  • নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ
  • নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রূপগঞ্জে বিদেশি পিস্তল-রামদাসহ কিশোর গ্যাং লিডার ‘কুত্তা শ্রাবণ’সহ গ্রেপ্তার ৪
  • পত্নীতলায় আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Saturday, October 17
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | খুলনা | ভেটখালী মন্দির সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

ভেটখালী মন্দির সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

দৈনিক নবদিগন্তBy দৈনিক নবদিগন্ত03/07/2026 খুলনা No Comments2 Mins Read
ভেটখালী মন্দির সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
ভেটখালী মন্দির সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

রাকিবুল হাসান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের দক্ষিণ পাড়ায় হরিসাধন সরদারের বাড়ি থেকে ভেটখালী মন্দির পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার পাশের পুকুরের পাড় ভাঙতে ভাঙতে সড়কটি এখন অত্যন্ত সরু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে ভেটখালী গ্রামের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করেন। বিশেষ করে কাচারি পুকুর থেকে খাবার ও দৈনন্দিন ব্যবহারের পানি আনতে এই পথই এলাকাবাসীর প্রধান এবং অনেকের জন্য একমাত্র ভরসা। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে নারী, শিশু ও বয়স্কদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কায় অনেক নারী কাচারি পুকুরে পানি আনতে যেতে ভয় পান।

এলাকাবাসী জানান, রাস্তা সরু হয়ে যাওয়ায় সাইকেল ও মোটরসাইকেল নিয়ে চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অনেকেই ভারসাম্য হারিয়ে পাশের পুকুরে পড়ে যাচ্ছেন। বর্ষা মৌসুমে কাদা ও পানিতে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত রাস্তা সংস্কার বা পুকুরপাড় সংরক্ষণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও সাধারণ মানুষের ভোগান্তি।

এ বিষয়ে ৬নং রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শেখ আল-মামুন বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। আমি বিষয়টি দেখছি। ঘটনাস্থল পরিদর্শনের জন্য চৌকিদার পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত পুকুরপাড় সংরক্ষণ, রাস্তা সংস্কার এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং হাজারো মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে

জনদুর্ভোগ সড়ক বেহাল দশা

Keep Reading

2 Mins Read

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

1 Min Read

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

2 Mins Read

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক

খুলনা 24/09/2026

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

24/09/2026

তাহিরপুরে উন্নয়ন ও জনসেবায় সবার সহযোগিতা চান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ রিপামনি দেবী

24/09/2026

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

24/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • সত্য প্রকাশে নির্ভীক প্রত্যয়
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.