Close Menu
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
Breaking News
  • গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ
  • NFBD এর সেজুতি ইসলাম মিমের উদ্যোগে বগুড়ায় বস্তির শিশুদের মাঝে খাবার বিতরণ
  • ‎মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯
  • ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডোলসহ গ্রেফতার ২
  • কালিহাতীতে লাইসেন্স ও স্বাস্থ্য সনদ না থাকায় দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা
  • সুনামগঞ্জে রাধাকৃষ্ণ মন্দিরে চিত্রাংঙ্কন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত
  • কালিহাতীতে আগস্টে ২৪ মোবাইল কোর্ট:জরিমানা আদায় ১২ লাখ ৯ হাজার টাকা, কারাদণ্ড ৪৯ জনের
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
Facebook X (Twitter) Instagram YouTube
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
Live
Thursday, September 3
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Facebook X (Twitter) Instagram
দৈনিক নবদিগন্তদৈনিক নবদিগন্ত
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ
Home | জাতীয় | সুযোগ হলে কমবে জ্বালানির দাম: প্রতিমন্ত্রী

সুযোগ হলে কমবে জ্বালানির দাম: প্রতিমন্ত্রী

By দৈনিক নবদিগন্ত03/07/2026 জাতীয় No Comments2 Mins Read
সুযোগ হলে কমবে জ্বালানির দাম: প্রতিমন্ত্রী
সুযোগ হলে কমবে জ্বালানির দাম: প্রতিমন্ত্রী
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
🖨️ News Print

মালিকুজ্জামান কাকাঃ

দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে সরকার এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। ভবিষ্যতে সুযোগ তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির মূল্য কমাতে উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশ আমদানি নির্ভর। এই খাত পুরোপুরি বেসরকারি পর্যায়ে পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধিতে দেশের ভোক্তারা এর প্রভাব অনুভব করেছেন। তবে বৈশ্বিক বাজারে মূল্য কমতে শুরু করায় সরকারও মূল্য সমন্বয়ের উদ্যোগ নিয়েছে।

ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের বিষয়ে প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহক সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস, যশোর এই কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম চলছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের আঞ্চলিক প্রধান ইকবাল কবির। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

জ্বালানি দাম কমবে প্রতিমন্ত্রী

Keep Reading

1 Min Read

গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

2 Mins Read

‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ

2 Mins Read

NFBD এর সেজুতি ইসলাম মিমের উদ্যোগে বগুড়ায় বস্তির শিশুদের মাঝে খাবার বিতরণ

Add A Comment

Comments are closed.

আরোও পড়ুন

গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ঢাকা 03/09/2026

‎কয়রায় ইসলামিক রিলিফ বাংলাদেশের পানির ট্যাংক বিতরণ

03/09/2026

NFBD এর সেজুতি ইসলাম মিমের উদ্যোগে বগুড়ায় বস্তির শিশুদের মাঝে খাবার বিতরণ

03/09/2026

‎মাদারীপুরে আসামিবাহী পুলিশের পিকআপ উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ৯

03/09/2026

একটি নির্ভরযোগ্য বাংলা সংবাদ ও তথ্যভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে পাঠকদের জন্য সঠিক, নিরপেক্ষ এবং সময়োপযোগী তথ্য প্রকাশের চেষ্টা করা হয়।

Facebook X (Twitter) Instagram YouTube
গুরুত্বপূর্ণ লিংক
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি
জনপ্রিয়
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • সারা দেশ
  • যোগাযোগ

নির্বাহী সম্পাদক ও প্রকাশক

মোঃ জাকির হোসেন

 

প্রধান কার্যালয়ঃ 

শেরশাহ্ নিউ মার্কেট ২য় তলা, শেরপুর বগুড়া।

© 2026 দৈনিক নবদিগন্ত. All Rights Reserved
  • Homepage
  • About Us
  • যোগাযোগ
  • শর্তাবলি ও নীতিমালা
  • গোপনীয়তা নীতি
  • Disclaimer
  • সম্পাদকীয় নীতি
  • সংশোধন নীতি

Type above and press Enter to search. Press Esc to cancel.